এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিটিভির ‘টিফিনের আড্ডা’ শুটিং সম্পন্ন

৫ ডিসেম্বর, ২০২৫ | ৯:১৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর জনপ্রিয় অনুষ্ঠান “টিফিনের আড্ডা”-র বিশেষ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা এই আড্ডায় অংশ নিয়ে গান, আবৃত্তি, নৃত্য, বিতর্কসহ নানা বিষয়ের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। শুটিং-এর সময় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং তাদের প্রতিভার বিকাশে প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা বিশেষভাবে দৃশ্যমান হয়। বিটিভি কর্তৃপক্ষও শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, উপস্থাপনা এবং পরিবেশনার মানের প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, “আমাদের শিক্ষার্থীরা যেভাবে নিজেদের প্রতিভা তুলে ধরেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। এটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করবে।” প্রচার তথ্য: প্রচার তারিখ: আগামী ৭ ডিসেম্বর, রোববার সময়: সকাল ১১:৩০ মিনিট চ্যানেল: বাংলাদেশ টেলিভিশন (BTV) প্রতিষ্ঠানটি অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ সকলকে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি দেখার অনুরোধ জানিয়েছে। EduCare Ideal School & College — আন্তর্জাতিক মানের শিক্ষার অগ্রদূত