ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫-এর রেজিস্ট্রেশন শুরু
আলহামদুলিল্লাহ, শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫–এর রেজিস্ট্রেশন কার্যক্রম। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও বিকাশে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। এটি কেবল একটি পরীক্ষা নয়—বরং দেশের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক অনন্য মেধার মিলনমেলা।
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, আগামী দিনের সেরাদের সেরা মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
বৃত্তির পরিমাণ:
• ট্যালেন্টপুল বৃত্তি: এককালীন ৪,০০০ টাকা
• সাধারণ গ্রেড বৃত্তি–১: এককালীন ৩,০০০ টাকা
• সাধারণ গ্রেড বৃত্তি–২: এককালীন ২,০০০ টাকা
অংশগ্রহণের যোগ্যতা:
বাংলাদেশের যেকোনো স্কুল ও মাদ্রাসার প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের এখনই নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানায়, এই বৃত্তি পরীক্ষা মেধা যাচাইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, মনন ও ভবিষ্যৎ নেতৃত্বগুণ তৈরিতেও ভূমিকা রাখবে।
আয়োজক প্রতিষ্ঠানসমূহ:
• ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশন – একটি সেবা ও জনকল্যাণমুখী স্বনির্ভর প্রতিষ্ঠান
• Educare Ideal School & College
• Educare Residence & Day Care
দেশের শিক্ষা বিকাশে এই বৃত্তি পরীক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
