৭ জেলায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ অক্টোবর, ২০২৫
৫:২৬ পূর্বাহ্ণ
92 ভিউ

৭ জেলায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ | ৫:২৬ 92 ভিউ
দেশের সাত জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে, ঢাকাসহ চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। একইসঙ্গে উজানে ভারতের ত্রিপুরা ও আসামে ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বেড়ে চলেছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িষ্যা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশে আরও ভারী বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বেড়েছে এবং আগামী ৩ দিন তা আরও বাড়তে পারে। ফলে নদী তীরবর্তী নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় (বুধবার ভোর ৬টা পর্যন্ত) ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে শুধু মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে—যা এই সময়ের জন্য সর্বোচ্চ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী চার দিন এমন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা, রাস্তা প্লাবন এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। আবহাওয়াবিদরা স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন। বিশেষ করে শহরাঞ্চলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদী তীরবর্তী এলাকাগুলোর মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা