নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন
৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে দিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছেন উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায়।
এর আগে, শুক্রবার বিকাল পৌনে ৬টায় উথলী স্টেশনে লাইনচ্যুত হয় খুলনা থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেন।
জানা যায়, বিকালে মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার অভিমুখী চিটাগুড়বাহী ট্রেনটি উথলী রেলস্টেশনে প্রবেশ করে। পরে ক্রসিং শেষে ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়। তাতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ থেমে যায়। ভোগান্তিতে পরে হাজারো যাত্রী। অবশেষে সেই অচলাবস্থা কেটেছে।
