৫২২ ঘণ্টা অনশন করলেও কিছু করার নেই— তারেকের উদ্দেশে ইসি সচিব – বর্ণমালা টেলিভিশন

৫২২ ঘণ্টা অনশন করলেও কিছু করার নেই— তারেকের উদ্দেশে ইসি সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ | ৫:৩১ 37 ভিউ
রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। কিন্তু এ কর্মসূচি ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে বসে তিনি এ মন্তব্য করেন। ইসি সচিব বলেন, ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন- ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো ইউ গট মাই আনসার (নির্বাচন কমিশন কি আইনের বাইরে গিয়ে কাজ করতে পারে? এটাই আমার জবাব)। এদিকে নিজের শারীরিক অবস্থার অবনতি হলেও দল নিবন্ধনের দাবিতে অনড় রয়েছেন তারেক রহমান। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মূল গেটের সামনে সরেজমিন দেখা যায়, তারেক রহমানের হাতে স্যালাইন লাগানো অবস্থায় শুয়ে আছে। তেমন কথাও বলছেন না। তার আশপাশে মানুষের ভিড়। কেউ আসছেন তার সঙ্গে সংহতি জানাতে, কেউ আসছে শুধু তাকে দেখতে। এমন মানুষের ভিড়েই চোখ বন্ধ করে নীরবে শুয়ে আছেন তারেক। দুর্বল হয়ে এসেছে কণ্ঠস্বর, ঠিকমতো কথা আর বলতে পারছেন না তিনি। এ সময় নিজের সিদ্ধান্তে অনড় আছেন কি না জানতে চাইলে তারেক বলেন, অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে? পরে সেটা ৩৩ কীভাবে হয়েছে? এটা আমি মানতে পারছি না। ইসি থেকে কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, কেউ আর যোগাযোগ করেনি। সেদিন যে একজন উপসচিব এসেছিলেন, তিনি যে গিয়েছেন আর কেউ এরপর আসেনি। কেউ যোগাযোগ করেনি। কোনো চিঠি বা কিছুই দেয়নি। শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, শরীরে অনেক ব্যথা করছে। তবে এমন অবস্থাতেও আমি অনশন চালিয়ে যেতে চাই। এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) দল নিবন্ধন প্রক্রিয়ার চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। একইদিন তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমানের ‘আম জনতার দল’। ওইদিন বিকাল থেকেই নির্বাচন ভবনের মূল ফটকের সামনে আমরণ অনশনে বসেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদির ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম প্রকাশ ৬ দিনে শাহজালালে বাতিল ২১০ ফ্লাইট ইরানকে আটকাতে জেলেনস্কির ‘বিশেষ’ পরিকল্পনা ঈদের ছুটি বাড়ল সরকারি দলের সংসদ উপনেতা পদে আলোচনায় বিএনপির ৪ নেতা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক ফ্রান্সের পৌর নির্বাচনে লড়ছেন ৭ বাংলাদেশি নিকার গঠন করে প্রজ্ঞাপন, আছেন যারা প্রাথমিকভাবে ‘কৃষক কার্ড’ চালু হচ্ছে যে ৯ উপজেলায় বছরের মাঝে সম্পদ কমে গেলে জাকাত দিতে হবে? এখনও ছেলেকে নিয়ে আটকা শুভশ্রী, দেশে ফিরেছেন সোনাল চৌহান ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ২৫ লাখ ৬৯ হাজার কোটি টাকা