৫০০ উইকেট নিয়ে টি২০তে অনন্য রেকর্ড সাকিবের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ আগস্ট, ২০২৫
৭:২৪ পূর্বাহ্ণ
133 ভিউ

৫০০ উইকেট নিয়ে টি২০তে অনন্য রেকর্ড সাকিবের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫ | ৭:২৪ 133 ভিউ
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটসের বিপক্ষে বল হাতে নামেন তিনি। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই ছুঁলেন ৫০০ উইকেটের মাইলফলক। টি–টোয়েন্টি ক্রিকেটে এর আগে মাত্র চার বোলার পৌঁছেছিলেন এই উচ্চতায়। রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও ইমরান তাহির। এবার তাদের পাশে নাম লেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার। শুধু তাই নয়, ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক এখন সাকিব। নিজের অর্জন নিয়ে উচ্ছ্বসিত এই বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘এটা দীর্ঘ পরিশ্রমের ফল। এমন মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি। ক্যারিয়ারে যা অর্জন করেছি, সেটি নিয়ে আমি সন্তুষ্ট।’ ৩৮ বছর বয়সী সাকিব ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস খেলে। পাঁচশ ছোঁয়ার সবচেয়ে কাছাকাছি আছেন এখন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডারের উইকেট ৪৮৭টি। ব্যাট হাতে তার রান আছে ৯ হাজারের বেশি। সাম্প্রতিক সময়ে অ্যান্টিগার হয়ে খুব বেশি বোলিংয়ের সুযোগ পাচ্ছিলেন না সাকিব। দুই ম্যাচে সর্বোচ্চ ২ ওভার করে বোলিং করেছেন তিনি। তবে সেন্ট কিটসের বিপক্ষে মাত্র ২ ওভারেই ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিয়মিত কোটায় বোলিং না পাওয়ায় সমালোচনা হলেও সাকিব জানালেন, সবসময় লক্ষ্য থাকে দলের জন্য অবদান রাখা। তিনি বলেন, ‘আমি খুব বেশি বোলিং করিনি, একই সঙ্গে একটু নার্ভাসও। আরও বেশি ওভার বোলিং না পাওয়ায় চারপাশে অনেক নেগেটিভ কথা হচ্ছে। সবকিছুই দলের জন্য। আমি যখনই সুযোগ পাই তখনই অবদান রাখতে চাই। সবসময় আমার লক্ষ্য থাকে যেন আমি দলের হয়ে অবদান রাখতে পারি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত