৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর – বর্ণমালা টেলিভিশন

৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ | ৫:৪১ 24 ভিউ
ফ্লোরিডা স্টেইটে প্রতিবেশীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, সাজা পাওয়া ওই ব্যক্তি হলেন চ্যাডউইক স্কট উইলেসি (৫৮)। তাকে ফ্লোরিডা স্টেইট প্রিজনে সন্ধ্যা ৬টা থেকে তিন ধরনের ওষুধ প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ১৯৯০ সালে মার্লিস সাথার নামের এক নারীকে হত্যা, চুরি, ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন উইলেসি। আদালতের নথি অনুযায়ী, ১৯৯০ সালের সেপ্টেম্বর মাসে মধ্যাহ্নভোজের বিরতিতে নিজ বাড়িতে ফিরে এসে উইলেসিকে চুরি করা অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন সাথার।পরে উইলেসি একটি ভোঁতা বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন এবং হাত-পা বেঁধে শ্বাসরোধের চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে সাথারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর উইলেসি ভুক্তভোগীর গাড়ি ও অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যান এবং তার এটিএম কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন করেন। পরে সাথার কর্মস্থলে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। ওই ঘটনায় ১৯৯১ সালে আদালতে ৯-৩ ভোটে মৃত্যুদণ্ডের সুপারিশের ভিত্তিতে উইলেসিকে সাজা দেওয়া হয়। তবে ১৯৯৪ সালে বিচারিক ত্রুটির কারণে ফ্লোরিডা সুপ্রিম কোর্ট নতুন করে শুনানির নির্দেশ দেয়। পরবর্তী সময়ে ১৯৯৫ সালে নতুন জুরি ১১-১ ভোটে পুনরায় মৃত্যুদণ্ড বহাল রাখে। সর্বশেষ আপিলগুলো গত সপ্তাহে খারিজ হয়ে যায়। মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে উইলেসির করা আবেদনগুলোও নাকচ হয়। চলতি বছর ফ্লোরিডায় এটি পঞ্চম মৃত্যুদণ্ড।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল-বাণিজ্যে বড় ধস পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী আরব আমিরাতে দিবালোকেই দেখা মিলল জিলহজের চাঁদের, জানা গেল ঈদের তারিখ ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস উচ্চশিক্ষায় আবাসিক সংকট ‘ঝড়ের আগে নীরবতা’— কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প? ই-লোন কী, কীভাবে নেওয়া যায়? বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশত দোকান-বসতঘর আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই