১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ অক্টোবর, ২০২৫
৫:৩৫ পূর্বাহ্ণ
93 ভিউ

১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ | ৫:৩৫ 93 ভিউ
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাতেই হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের সাতক্ষীরা সদর থানা হেফাজতে দেয় বিজিবি। বিজিবি জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে ১৫ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে তাদের ফেরত পাঠানো হয়। ফেরত আসা বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুরা খুলনার কয়রা, ডুমুরিয়া ও মহারাজপুর এলাকার বাসিন্দা। এরা হলেন— ফজিলা খাতুন (৪৭), মিলন (১৯), সবুজ মোড়ল (১২), রেশমা খাতুন (২২), রাজিয়া খাতুন (৭), মো. জাফারুল ইসলাম (৩৮), রহিমা খাতুন (২৮), জামশেদ আলী (১২), জীম সুলতানা (৩), এলেম সরদার (১৯), আকলিমা (৪৪), আছিয়া খাতুন (১১), মো. আহসান হাবিব খোকন (৪২), রওশন আরা বেগম (৩৮) এবং সোহান গাজী (৫)। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, ওই ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ