১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে পাকিস্তান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ মে, ২০২৫
১১:৪৫ পূর্বাহ্ণ
161 ভিউ

১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:৪৫ 161 ভিউ
পাকিস্তান সরকার ২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া নির্বাসন অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৩ লাখ আফগান শরণার্থীকে প্রত্যাবসন করেছে। সংসদীয় সচিব মুখতার আহমেদ মালিকের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সরকার প্রাথমিকভাবে বলেছিল, তারা প্রথমে কোনও আইনি নথিপত্র ছাড়াই বিদেশিদের বহিষ্কারের ওপর মনোনিবেশ করেছে এবং আফগান নাগরিক কার্ড (এসিসি), যা ২০১৭ সালে আফগান শরণার্থীদের অস্থায়ী আইনি মর্যাদা প্রদানের জন্য চালু করা নথি - এর মতো অন্যান্য বিভাগগুলো পরে অন্তর্ভুক্ত করা হবে। সংসদ অধিবেশনে আইন প্রণেতা আনজুম আকিল খানের উত্থাপিত প্রশ্নের জবাবে মালিক বলেন, পাকিস্তানে প্রায় ৩০ লাখ আফগান শরণার্থী বসবাস করছে। এর মধ্যে ৮ লাখ ১৩ হাজার জনের কাছে আফগান নাগরিক কার্ড (ইসিসি) এবং ১৩ লাখের কাছে নিবন্ধনের প্রমাণ (পিওআর) কার্ড রয়েছে। তিনি উল্লেখ করেন, চিকিৎসা, শিক্ষা বা ব্যবসায়িক উদ্দেশ্যে পাকিস্তানে প্রবেশ করতে ইচ্ছুক আফগান নাগরিকদের স্বাগত জানানো হচ্ছে, যদি তাদের কাছে পাকিস্তানি ভিসা এবং বৈধ কাগজপত্র থাকে। চলতি বছরের শুরুতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত ‘অবৈধ বিদেশি’ এবং ‘এসিসি’ ধারকদের ৩১ মার্চের আগে দেশ ত্যাগ করতে বলা হয়েছিল তা নাহলে তাদের ১ এপ্রিল থেকে নির্বাসিত করা হবে। কর্তৃপক্ষ পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আফগান নাগরিককে নির্বাসিত করতে শুরু করে। উল্লেখ্য, দীর্ঘ ৪০ বছর ধরে চলা সংঘাতের সময় সীমান্ত অতিক্রম করে ২৮ লাখেরও বেশি আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয় নিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ