১২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের মামলা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৪ জুলাই, ২০২৫
৮:২৯ পূর্বাহ্ণ
128 ভিউ

১২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ৮:২৯ 128 ভিউ
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ এবং এসএসসির খাতা পুনর্মূল্যায়নের দাবিতে রাজধানীর সচিবালয় এলাকায় মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঢাকার শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বুধবার বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ এর আগে মঙ্গলবার বেশ কয়েকজনকে আটক করার বিষয়ে তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চার-পাঁচজনকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলেন। পরে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।’ ওই ঘটনায় অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হন। এছাড়া বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থী সামির (১৭) ও নাফিসাকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের সঠিক তথ্য প্রকাশ এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় আন্দোলন শুরু করেন। তাদের সঙ্গে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যরা খাতা পুনর্মূল্যায়নের দাবি নিয়ে যুক্ত হয়। একপর্যায়ে ফটক ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। তাদের সেখান থেকে বের করতে প্রথমে লাঠিপেটা করে পুলিশ। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শিক্ষার্থীরাও পাল্টা জবাব দিলে সচিবালয়ের সামনে থেকে গুলিস্তান পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ে। চার ঘণ্টার বেশি চলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া। শিক্ষার্থীদের দাবির মুখে বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা