নিউজ ডেক্স
আরও খবর
ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত
ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার
প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ২
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প
হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান
১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর
আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদির জাতীয় বিমান সংস্থা সৌদিয়া।
সংস্থাটি জানিয়েছে, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত তাদের বিমান ভাড়ায় এক্সক্লুসিভ অফার চলবে। এই ১৪ দিনের মধ্যে যারা টিকিট কাটবেন তারা বিশেষ সুবিধাটি পাবেন। ৩১ আগস্টের পর টিকিট কিনলে আর এই সুবিধা পাওয়া যাবে না ।
এই সময়ে সৌদিয়ার আন্তর্জাতিক রুট, যাওয়া এবং আসার এমনকি ট্রানজিট বিমানের ভাড়ায় ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়া হবে।
অফারটি বিজনেস এবং গেস্ট ক্লাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সৌদিয়ার গেস্ট ক্লাসে বিজনেস ক্লাসের চেয়ে সুযোগ-সুবিধা একটু কম থাকে।
সংস্থাটি জানিয়েছে, তাদের ডিজিটাল মাধ্যমের মাধ্যমে টিকিট কেটে অফারটি নেওয়া যাবে। যারমধ্যে থাকবে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয় কেন্দ্র।
এছাড়া যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুকিং করবেন তারা সৌদির ডিজিটাল স্টপওভার ভিসার সুবিধা নিতে পারবেন। যা তাদের টিকিটে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টারও বেশি সময়ের জন্য অবস্থান করতে পারবেন। যারা এ ভিসা গ্রহণ করেন তারা ওমরাহ করা ছাড়াও সৌদি আরব ঘুরে দেখতে পারেন।
সৌদিয়া বর্তমানে চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তাদের রয়েছে ১৪৯টি বিমান।
সূত্র: খালিজ টাইমস

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]