হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ আগস্ট, ২০২৫
৮:৩৪ পূর্বাহ্ণ
93 ভিউ

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৮:৩৪ 93 ভিউ
জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা অলরাউন্ডারকে আগেই বাংলাদেশ সিরিজের ওয়ানডে থেকে ছিটকে যেতে হয়েছিল, এবার দুই ম্যাচের জিম্বাবুয়ে সিরিজেও তাকে পাচ্ছে না লঙ্কানরা। চরিথ আসালাঙ্কার নেতৃত্বে ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন টপ-অর্ডারের ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো। সর্বশেষ ২০২৪ সালের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা ২২ বছর বয়সী পাভান রথনায়েকে। বাংলাদেশ সিরিজে খেলা অবিষ্কা ফার্নান্দো ও ইশান মালিঙ্গাকে এবার রাখা হয়নি দলে। তবে পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা ও নিশান মাদুশকা থাকছেন ব্যাটিং লাইনআপে। বোলিং আক্রমণে গতি ও স্পিনের ভারসাম্য রেখেছে শ্রীলঙ্কা। দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা ও আসিথা ফার্নান্দো নেতৃত্ব দেবেন পেস আক্রমণকে। স্পিন বিভাগে আছেন মাহিশ থিকশানা, দুর্নিথ ওয়েল্লালাগে ও জেফ্রি ভান্ডারসে। হারারেতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ২৯ ও ৩১ আগস্ট। এর পর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। শ্রীলঙ্কা ওয়ানডে দল: চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, দুর্নিথ ওয়েল্লালাগে, মিলান রথনায়েকে, মাহিশ থিকশানা, জেফ্রি ভান্ডারসে, আসিথা ফার্নান্দো, দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ