হামাসের ৯৫ ভাগ নেতাই নিহত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ জুলাই, ২০২৫
৮:৫৭ পূর্বাহ্ণ
223 ভিউ

হামাসের ৯৫ ভাগ নেতাই নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ | ৮:৫৭ 223 ভিউ
দিন দিন ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি। উপত্যকাটির বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসেরই এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। বিবিসিকে বলেছেন, গাজার প্রায় ৮০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছেন তারা। পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে গ্যাং ও নতুন সশস্ত্র গোত্রভিত্তিক গোষ্ঠীর আধিপত্য। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমাদের নেতৃত্বের ৯৫ শতাংশ নেতা নিহত হয়েছেন। সক্রিয় নেতারা কেউ বেঁচে নেই।’ এছাড়া পুরো অঞ্চলজুড়ে গ্যাং ও সশস্ত্র গোত্রভিত্তিক গোষ্ঠীর আধিপত্য ছড়িয়ে পড়েছে বলেও জানিয়েছেন তিনি। ওই কর্মকর্তা বলেছেন, ইসরাইলের টানা বিমান হামলায় হামাসের রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা কাঠামো প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। নিরাপত্তা কাঠামো বলতে কিছুই আর নেই। তিনি জানিয়েছেন, হামাসের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ভবন ‘আনসার কমপ্লেক্স’, যেখান থেকে তারা গোটা গাজা শাসন করত সেটিও লুট হয়ে গেছে। অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি খাট-গদিও লুট করেছে। উপত্যকাজুড়ে বিশৃঙ্খলার মধ্যেই গাজায় ছয়টি নতুন সশস্ত্রগোষ্ঠী গড়ে উঠেছে। দক্ষিণ গাজায় এদের প্রভাব বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। এসব গোষ্ঠীর একটির নেতৃত্বে আছেন ইয়াসির আবু শাবাব। যিনি এখন হামাসের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। রোববারের হামলায় আরও অন্তত ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরেই নিহত হয়েছেন ৩৯ জন। এর একদিন আগে শনিবার গাজাজুড়ে ৭৮ জনের প্রাণহানি হয়েছিল। গাজায় অব্যাহতভাবে চলা হামলায় পুরো উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আরও আগেই। সেখানে এখন খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। পুরো উপত্যকায় নেমে আসছে মানবিক বিপর্যয়। এর মধ্যে ত্রাণকেন্দ্রগুলোতে খাবার নিতে গিয়ে ইসরাইলি হামলার মুখে পড়ছেন সেখানকার বাসিন্দারা। সোমবার খাবার আনতে গিয়ে নতুন করে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসলাইলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৫২৩ জন নিহত ও এক লাখ ৩৬ হাজার ৬১৭ জন আহত হয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব