হামাসের ‘চিহ্ন’ রাখতে চান না নেতানিয়াহু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ জুলাই, ২০২৫
৫:৪৭ অপরাহ্ণ
157 ভিউ

হামাসের ‘চিহ্ন’ রাখতে চান না নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ | ৫:৪৭ 157 ভিউ
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন। এ ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। খবর আল-জাজিরার। আশকেলনে এক পাইপলাইন স্থাপন প্রকল্পে ভিডিও বিবৃতির সময় নেতানিয়াহু আরও বলেন, আমরা আমাদের সব জিম্মিকে মুক্ত করব এবং হামাসকে ধ্বংস করব। তাদের আর চিহ্ন থাকবে না। এ ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইসরাইল একটি ৬০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা অনুমোদন করেছে। যদিও এ নিয়ে নেতানিয়াহু সরাসরি কিছু বলেননি, তবে তার বক্তব্যে যুদ্ধবিরতির আশাবাদের মাঝেই হুমকি স্পষ্ট। এদিকে হামাস জানিয়েছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় পাওয়া নতুন প্রস্তাব নিয়ে তারা ‘জাতীয় পরামর্শ’ করছে। একটি বিবৃতিতে তারা জানায়, আমরা এমন একটি চুক্তিতে পৌঁছাতে চাই যা আগ্রাসন বন্ধ করবে, গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার নিশ্চিত করবে এবং আমাদের জনগণের জরুরি সাহায্য নিশ্চিত করবে। ২১ মাস ধরে চলমান এ যুদ্ধে গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি মানুষের মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরাইল সম্প্রতি গাজার উত্তরে অভিযান আরও জোরদার করেছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ‘শুধু বুধবারেই ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে।’ এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা প্রায় ৫৭ হাজার। নেতানিয়াহু আগামী সপ্তাহে (৭ জুলাই) ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা এবং হামাসের ভবিষ্যত—এ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব