হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলায় স্টাফদের নিন্দা জানাল বিবিসি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
১০:৫৬ অপরাহ্ণ
94 ভিউ

হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলায় স্টাফদের নিন্দা জানাল বিবিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫৬ 94 ভিউ
বিবিসি জুন ১৫-এ সম্প্রচারে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে উল্লেখ করার জন্য স্টাফদের নিন্দা জানিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টারের এক্সিকিউটিভ কমপ্লেইন্টস ইউনিট (ইসিইউ) বৃহস্পতিবার জানিয়েছে, টেলিভিশনে এই শব্দটি ব্যবহার করা উপস্থাপক তার সম্পাদকীয় নির্দেশিকা থেকে বিচ্যুত হয়েছেন। ইসিইউ জানিয়েছে, বিবিসি কোনো সংস্থাকে ‌‘সন্ত্রাস’ বা ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে উল্লেখ করে না। যাতে ‘যথাযথ সঠিকতা এবং পক্ষপাতহীনতা’ বজায় থাকে। তবে, সংস্থাটি যদি তৃতীয় পক্ষ দ্বারা এই ধরনের স্বীকৃতি পায়, তাহলে তা উল্লেখ করা হয়। জুন ১৫-এর ঘটনার রিপোর্ট বিবিসির ব্যবস্থাপনায় দেওয়া হয়েছিল এবং এটি তাদের সম্পাদকীয় টিমের সঙ্গে আলোচনার বিষয় হয়। এদিকে ইসরাইল বিবিসিকে হামাসকে সন্ত্রাসী সংস্থা হিসেবে উল্লেখ করার জন্য নীতি পরিবর্তনের অনুরোধ করেছে। দীর্ঘসময় ধরে বিবিসির প্রতিবেদনগুলোতে হামাস বা ফিলিস্তিনি পক্ষের কার্যক্রমকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না, আবার ইসরাইলের সেনা অভিযান ও গণহত্যাক তুলনামূলকভাবে কম সমালোচিত দেখানো হয়। এ নিয়ে বিভিন্ন সময় ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে বিবিসি বয়কটের ডাক ‍উঠে। কিছু সমালোচক মনে করেন, গাজা বিষয়ক প্রতিবেদনে নিরপেক্ষতার নামে কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বাদ দেওয়া হয় বিবিসিতে। গাজার ইতিহাস, অবরোধ, মানবিক পরিস্থিতি এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমস্যাগুলো প্রায়ই সংক্ষিপ্তভাবে বা আংশিকভাবে উপস্থাপন করা হয়, যা প্রেক্ষাপটের সম্যক বোঝাপড়া তৈরি করতে ব্যর্থ হয়। শুধু তাই নয়, বিবিসি কখনও কখনও এমন ভিডিও বা ছবি ব্যবহার করে যা আক্রমণের মাত্রা কম দেখায়, অথবা ফিলিস্তিনি নাগরিকদের ক্ষতির চিত্র কম দেখায়। তবে এবার সম্প্রচারে হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে উল্লেখ করায় স্টাফদের নিন্দা জানানোর ঘটনা বিবিসির ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব