হাওরে হাউসবোট ঠেকাতে প্রবেশপথে বাঁশের বেড়া – বর্ণমালা টেলিভিশন

হাওরে হাউসবোট ঠেকাতে প্রবেশপথে বাঁশের বেড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১১:০৫ 206 ভিউ
জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের কোরজোন এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা ও প্রবেশপথে লাল নিশানসহ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া পর্যটকদের সচেতন করতে করণীয় ও বর্জনীয় বিষয়ক সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। শুক্রবার (১১ জুলাই) সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম এমন উদ্যোগ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোস্তফা মিয়া, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ কবির, সাধারণ সম্পাদক নুর আলম, কোষাধ্যক্ষ আবুল কালামসহ স্থানীয় লোকজন। এদিকে এমন ব্যতিক্রম উদ্যোগ টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন টাঙ্গুয়ার হাওর পাড়ের সচেতন মহল। এর আগে, গত ২৩ জুন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশ এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। হাওরের বাহিরে হাউসবোট রেখে ছোট হস্তচালিত নৌকায় হাওরে ঘুরে বেড়ানোর পরামর্শ দেয়া হয়। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, হাওর পাড়ের সচেতন মহলের দীর্ঘদিনের দাবি পর্যটকবাহী হাউসবোট যেন হাওরের কোরজোন এরিয়ার প্রবেশ করতে না পারে। সেজন্য হাওরের সীমানা নির্ধারণ করা জরুরি ছিল। কিছুদিন আগে জেলা প্রশাসন নিষেধাজ্ঞা দেন। কিন্তু কোন বাঁধা না থাকায় অনেক হাউসবোট ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এখন বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করায় কাজ হবে বলে আশা করা যায়। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোট যেন হাওরের কোরজোন এরিয়ায় প্রবেশ করতে না পরে তাই বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত