স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! – বর্ণমালা টেলিভিশন

স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ | ৫:০৪ 14 ভিউ
ঘরে স্বামীর ঝুলন্ত লাশ দেখে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটেছে।সফটওয়্যার ইঞ্জিনিয়ার দম্পতির মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের বরাতে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেলেঙ্গানার বাসিন্দা ওই দম্পতি বেঙ্গালুরুর একটি বহুতল আবাসনে থাকতেন। সোমবার প্রথমে স্বামী ভানু চন্দর রেড্ডি কুন্টা (৩২) নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এর কয়েক মিনিট পরই ভবনের ১৭ তলা থেকে ঝাঁপ দেন তার স্ত্রী বিবি সাজিয়া সিরাজ (৩১)। পুলিশ জানিয়েছে, ভানু চন্দর তেলেঙ্গানার সিদ্দিপেটের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী সাজ়িয়া আইবিএমে কর্মরত ছিলেন। সোমবার সাজিয়া দেখতে পান তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের খবর দেন। এরপর দরজা ভেঙে ভানুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়। এ সময় স্বামীর নিথর দেহ দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সাজিয়া। কিছু বুঝে ওঠার আগেই তিনি বহুতলের ১৭ তলা থেকে নীচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজিয়ার। একই দিনে দম্পতির এমন রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনো স্পষ্ট নয়। এই দম্পতির মধ্যে কোনো পারিবারিক কলহ বা অশান্তি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান