নিউজ ডেক্স
আরও খবর
ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে
যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ
শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার
অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ
গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ
স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত
অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী
স্বর্ণের দাম এখনো রেকর্ডের কাছাকাছি
স্বর্ণের দাম আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামান্য কমেছে। তবে দাম এখনো রেকর্ডের কাছাকাছি রয়েছে। বিনিয়োগকারীরা আজকের নির্ধারিত যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বা মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন।
স্পট গোল্ড দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩ হাজার ৬৩৩ দশমিক ৯৭ ডলারে। মঙ্গলবার স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছিল ৩ হাজার ৬৭৩ দশমিক ৯৫ ডলার। ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারও দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ৩ হাজার ৬৭১ দশমিক ৯০ ডলার।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৃদ্ধির পর দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। আজকের মুদ্রাস্ফীতির তথ্য ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে কি না, তার ইঙ্গিত দেবে।
আগস্টে যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম ছিল। এর আগে দুর্বল কর্মসংস্থানের তথ্যও সুদ কমানোর সম্ভাবনা বাড়িয়েছে। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদ দশমিক ২৫ শতাংশ কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাধারণত সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়ে, কারণ এটি সুদবিহীন হলেও নিরাপদ বিনিয়োগ হিসেবে জনপ্রিয়।
অন্যদিকে, স্পট সিলভার দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪১ দশমিক ১০ ডলারে। প্লাটিনাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৮৩ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়াম স্থিতিশীল রয়েছে ১ হাজার ১৭৩ দশমিক ৪৫ ডলারে। সূত্র : রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]