সৌদি থেকে কেন মুখ ফেরাচ্ছেন তারকারা – বর্ণমালা টেলিভিশন

সৌদি থেকে কেন মুখ ফেরাচ্ছেন তারকারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ | ৭:৫৭ 95 ভিউ
খুব বেশি দিন আগের কথা নয়, দলবদলের বাজার কাঁপিয়ে ফুটবলবিশ্বকে হতবাক করে দিয়েছিল সৌদি আরবের ক্লাবগুলো। পেট্রো ডলারের ঝনঝনানিতে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, সাদিও মানের মতো অসংখ্য তারকাকে দলে টেনেছিল তারা। সৌদি লিগের এমন উত্থান দেখে সবার মনে একটা প্রশ্ন উঁকি দিয়েছিল, কত দিন থাকবে এই জৌলুস? দুই বছর ঘুরতে না ঘুরতেই সৌদি ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন তারকারা। চোটে জর্জর নেইমার সমঝোতার মাধ্যমে দেশের ক্লাবে ফিরলেও আইমেরিক লাপোর্তে, কেভিন ডুরান্ড, তোলিস্কা, গ্যাব্রি ভেইগা, জুয়ানমির মতো উঠতি তারকারা ক্যারিয়ার বাঁচাতে ইউরোপে ফিরছেন। বর্ষীয়ান কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড অস্পিনা ছোটবেলার ক্লাব অ্যাথলেটিকো ন্যাসিওনাল, আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগাও নিজ শহর রোজারিওতে ফিরে নিউয়েলস ওল্ড বয়েজে নাম লিখিয়েছেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো কাতারে চলে গেছেন। জোয়াও ফেলিক্স ছাড়া নতুন কোনো তারকা সৌদিতে যাননি। এমনকি অবসরের দ্বারপ্রান্তে থাকা লুকা মডরিচ, রবার্ট লেভানডস্কিরাও সৌদিতে যেতে চাইছেন না। ইউরোপীয় জীবনযাপনে অভ্যস্ত অধিকাংশ ফুটবলার সৌদিতে পা ফেলতে না ফেলতেই বিরক্ত হয়ে উঠছেন। যে কারণে অনেকের কাছেই বিশাল বেতনকেও বোঝা মনে হচ্ছে। এই যেমন করিম বেনজেমা বা রিয়াদ মাহারেজ। দুজনই মুসলিম হওয়া সত্ত্বেও সৌদি সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। বেনজেমা তো ক্লাবই ছাড়তে চেয়েছিলেন। কিন্তু আল ইতিহাদের কর্মকর্তারা তাঁকে যেতে দেননি। এজন্য প্রায় দেড় মাস ট্রেনিং থেকে দূরে ছিলেন। ম্যানসিটি তারকা মাহারেজ সৌদিতে থাকলেও তাঁর পরিবার থাকছে ম্যানচেস্টারে। এসব নানাবিধ কারণে সৌদি লিগ ছেড়ে আসছেন অনেকে। তেমনি উল্লেখযোগ্য কজনের প্রত্যাবর্তন তুলে ধরা হলো। নেইমার: পিএসজিতে সর্বশেষ মৌসুমে ২৯ ম্যাচ খেলে ৩৫ গোলে অবদান (নিজে গোল করা ও অ্যাসিস্ট) রাখার মতো জাদুকরী পারফরম্যান্স করে সৌদি ক্লাব আল হিলালে গিয়েছিলেন নেইমার। তাঁর সাপ্তাহিক বেতন ছিল ১.৬ মিলিয়ন পাউন্ড! চলতি বছরের শুরুতে সমঝোতার মাধ্যমে ছেলেবেলার ক্লাব সান্তোসে ফিরে গেছেন নেইমার। জন ডুরান্ড: মাত্র ২১ বছর বয়সে অ্যাস্টন ভিলা থেকে জন ডুরান্ডকে সৌদি ক্লাব আল নাসরে যেতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ক্যারিয়ারের এই উঠতি সময়ে কলম্বিয়ান এ ফরোয়ার্ড কিনা ফুটবলের মূল ধারা থেকে বিচ্যুত হয়ে গেলেন! মাত্র ছয় মাস সৌদিতে থাকার পর ধারে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে চলে এসেছেন তিনি। গ্যাব্রি ভেইগা: ডুরান্ডের মতো ২১ বছর বয়সে সৌদি লিগে নাম লিখিয়েছিলেন স্প্যানিশ প্রতিভা গ্যাব্রি ভেইগা। তবে আল আহলিতে দুই বছর থাকার পর নিজের ভুল বুঝতে পারেন তরুণ এ মিডফিল্ডার। গত মে মাসে অনেকটা মরিয়া হয়ে পোর্তোতে যোগ দিয়েছেন তিনি। তোলিস্কা: ব্রাজিলিয়ান এ অ্যাটাকিং মিডফিল্ডার সাড়ে তিন বছর সৌদি আরবে ক্লাব ফুটবল খেলেছেন। চলতি বছরের শুরুতে আল নাসরে ছেড়ে তুর্কি জায়ান্ট ফেনারবাচেতে যোগ দেন তিনি। আল নাসের ছেড়ে এসে সৌদি ক্লাবটির বেশ সমালোচনাও করেছেন তিনি। ওবামেয়াং: ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যাওয়ার এক বছর পর আবার পুরোনো ঠিকানায় ফিরে এসেছেন পিয়েরে-এমেরিক ওবামেয়াং। ৩৬ বছর বয়সী ফ্রান্সে জন্ম নেওয়া গ্যাবনের এ ফরোয়ার্ডকে আল-কাদসিয়াহ থেকে ফ্রি ট্রান্সফারে দলে টানে মার্শেই। বরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, বার্সেলোনা, চেলসির মতো ক্লাবে খেলা এ তারকা সৌদিতে মানিয়ে নিতে পারেননি। আইমেরিক লাপোর্তে: ফরাসি বংশোদ্ভূত স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে ২০২৩ সালে ম্যানচেস্টার সিটি থেকে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। দুই বছর সৌদিতে কাটানোর পর তিনি ছেলেবেলার ক্লাব অ্যাথলেটিক বিলবাওতে আসার চেষ্টা করছেন। জর্ডান হেন্ডারসন: সাবেক লিভারপুল অধিনায়ক হেন্ডারসন বেশ ঢাকঢোল পিটিয়ে সৌদি ক্লাব আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন। তবে সমকামীদের অধিকার নিয়ে কথা বলা এই ইংলিশ মিডফিল্ডার সমালোচনার মুখে মাত্র ছয় মাস পরই সেখান থেকে ফিরে আসেন। গত বছর ডাচ ক্লাব আয়াক্সে নাম লিখিয়েছিলেন। এ বছর আবার প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই