সৌদিতে নারী যাত্রীদের জন্য বিশেষ সেবা আনছে উবার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ জুলাই, ২০২৫
৯:৫৬ পূর্বাহ্ণ
143 ভিউ

সৌদিতে নারী যাত্রীদের জন্য বিশেষ সেবা আনছে উবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ৯:৫৬ 143 ভিউ
সৌদি আরবে নারী যাত্রীদের জন্য বিশেষ সেবা আনছে উবার। দেশটি নারী যাত্রীদের জন্য নারী চালকদের সেবা আনতে চলেছে। উবার আয়োজিত সৌদির রিয়াদে ‘নারীদের দ্বারা, নারীদের জন্য’ শীর্ষক একটি বিশেষ ইভেন্ট থেকে এ ঘোষণা আসে। সোমবার প্রতিষ্ঠানিটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের নতুন এ কার্যক্রম সৌদিতে শুরু হবে। খবর: গালফ নিউজের ২০১৮ সালে সৌদির সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। ওই সিদ্ধান্তের সাত বছর পর দেশটিতে নারী চালকদের ব্যবসা শুরু করতে যাচ্ছে উবার। ধীরে ধীরে দেশটির সব বড় শহরে এ সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যখন সেবাটি সম্পূর্ণ শুরু হবে তখন নারী কাস্টমাররা তাদের যাত্রার জন্য নারী চালককে বাছাই করতে পারবেন। এছাড়া আগে থেকেও ট্রিপ বুক করে রাখতে পারবেন তারা। ২০১০ সালে উবার প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীতে বিশ্বব্যাপী বিস্তৃত হয়। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৫৮ বিলিয়ন যাত্রা সম্পন্ন করেছে। উবারের দেখাদেখি আরও অন্যান্য প্রতিষ্ঠানও যোগাযোগ সেবায় নামে। ইরাক এবং ইরানে আগে থেকেই নারী চালক সেবা চালু আছে উবারের। পুরুষ সঙ্গী ছাড়া যারা চলাচল করেন তাদের মধ্যে সেবাটি অনেক জনপ্রিয়। এখন সৌদিতেও এটি চালু হতে যাচ্ছে। সৌদি আরবের সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিজেদের ব্যবসা প্রসারের যে চিন্তা উবার করছে সেখান থেকেই শুধুমাত্র নারীদের জন্য নারী চালক সেবা চালু করছে তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত