সৌদিতে নারী চালকদের রাইড শেয়ারের সুযোগ দিতে যাচ্ছে উবার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ জুলাই, ২০২৫
১১:০৪ পূর্বাহ্ণ
250 ভিউ

সৌদিতে নারী চালকদের রাইড শেয়ারের সুযোগ দিতে যাচ্ছে উবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১১:০৪ 250 ভিউ
নারীদের ঘরবন্দি করে রাখার দুর্নাম রয়েছে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বিরুদ্ধে। ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ সৌদি আরব এবার চালু করছে নারী চালকদের উবার। তবে এই সেবা নিতে পারবেন শুধু নারীরাই। সোমবার উবার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে তাদের নতুন এ কার্যক্রম শুরু হবে। উবার সৌদির রিয়াদে ‘নারীদের দ্বারা, নারীদের জন্য’ শীর্ষক একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে। সেখান থেকেই আসে এ ঘোষণা। খবর গালফ নিউজের। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদিকে আধুনিকায়নে নানা পদক্ষেপ নিচ্ছেন। এর অংশ হিসেবে ২০১৮ সালে সৌদি সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। এ সুযোগ লুফে নেন নারীরা। গড়ে ওঠে নতুন নতুন ড্রাইভিং স্কুল। ওই সিদ্ধান্তের সাত বছর পর দেশটিতে নারী চালকদের নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছে উবার। ধীরে ধীরে দেশটির সব বড় শহরে এ সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইরাক ও ইরানে আগে থেকেই নারী চালক সেবা চালু আছে উবারের। পুরুষ সঙ্গী ছাড়া যারা যাতায়াত করেন, তাদের মধ্যে সেবাটি অনেক জনপ্রিয়। এখন সৌদিতেও এটি চালু হতে যাচ্ছে। বলা হচ্ছে, নারী চালকরা সেবা দিলে নারীদের যাতায়াত আরও নিরাপদ হবে। একা যাতায়াতে ভোগান্তি কমবে। পাশাপাশি, নারী সমাজের একটি অংশ সম্মানজনক পেশায় নিয়োজিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ