নিউজ ডেক্স
আরও খবর
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু
পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু
কুষ্টিয়া সদরে মানসম্মত শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নেতাদের হাতে শিক্ষক হেনস্তা
প্রথমবার অনুষ্ঠিত জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
আন্দোলনের মুখে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের
প্রাথমিকের শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
সোমবার সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা
বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবি আদায়ে সোমবার শহীদ মিনারে সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকরা।
আজ রবিবার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন।
এর আগে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে ভুখা মিছিল শুরু করেন শিক্ষকরা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তিন নেতার মাজারসহ আশেপাশে শিক্ষকদের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন। এরপর সেখানে বিকেল ৫টা পর্যন্ত তারা অবস্থান করেন।
এর আগে রবিবার সরকার থেকে ৫ শতাংশ ভাতা সর্বনিম্ন ২ হাজার টাকা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এটি প্রত্যাখ্যান করে ২০ শতাংশে অনড় রয়েছেন শিক্ষকরা।
রবিবার পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শিক্ষকদের একটি অংশের বৈঠকের কারণে মিছিলটি পিছিয়ে বিকেল ৩টায় নেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।