সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ জুলাই, ২০২৫
৬:৪৫ অপরাহ্ণ
167 ভিউ

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ৬:৪৫ 167 ভিউ
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে অঝোরে কান্নার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ব্যক্তিকে ওমরাহ পালনে সহায়তা করেছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহর উদ্দেশে তিনি রওনা দেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে শামসুল হক ফাউন্ডেশন। উল্লেখ করা হয়, এই মানবিক উদ্যোগে সাড়া দিতে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি আমাদের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান। ফাউন্ডেশনের উদ্যোগে ও অভিনেত্রী অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় ২৫ জুলাই ভোর ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পবিত্র ওমরাহর উদ্দেশ্যে রওনা দেন রইস উদ্দিন। উল্লেখ্য, এর আগে গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন। একজন ক্রেতা তাকে দেন এক লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে এক লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার ভয়াবহতায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এতে হতাশায় কেঁদে উঠেছিলেন তিনি, আর সেই বোবা কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে। পরবর্তীতে বিভিন্ন সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে আসে সহায়তার হাত। এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত