সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ আগস্ট, ২০২৫
৮:১১ পূর্বাহ্ণ
216 ভিউ

সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:১১ 216 ভিউ
উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে নতুন করে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। এক বিবৃতিতে এমএসএফ জানিয়েছে, একটি সর্বাত্মক যুদ্ধের পাশাপাশি সুদানের মানুষ এখন দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কলেরা প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে। গত সপ্তাহে শুধু দারফুর অঞ্চলে এমএসএফের বিভিন্ন টিম ২ হাজার ৩০০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে। এ সময় ৪০ জনের মৃত্যু রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত ২ হাজার ৪৭০ জন কলেরাজনিত কারণে মারা গেছে। প্রসঙ্গত, কলেরা সাধারণত পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রোগে আক্রান্ত হলে তীব্র ডায়রিয়া, বমি এবং পেশীতে টান লাগার মতো অনুভূতি হয়। কলেরায় আক্রান্ত রোগীকে চিকিৎসা না করলে কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হতে পারে। গুরুতর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করা যেতে পারে। ২০২১ সাল থেকে বিশ্বব্যাপী কলেরা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা ভৌগোলিকভাবেও ছড়িয়ে পড়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ