সিডনিতে হামলাকারীর বিরুদ্ধে ৫৯ অভিযোগ, ১৫টি হত্যার

সিডনিতে হামলাকারীর বিরুদ্ধে ৫৯ অভিযোগ, ১৫টি হত্যার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ | ৫:২৯ 17 ভিউ
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন নাভিদ আকরামের বিরুদ্ধে ৫৯টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৫টি হত্যা সংক্রান্ত। ঘটনার পর থেকে ২৪ বছর বয়সী নাভিদ কোমায় ছিলেন। মঙ্গলবার তাঁর জ্ঞান ফেরে। পুলিশ পাহারায় সিডনির একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অভিযোগগুলোর মধ্যে আছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা, হত্যা, হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা, বিস্ফোরক স্থাপন এবং গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার। গত রোববার বন্ডাই সৈকতে বন্দুক হামলায় অন্তত ১৫ জন প্রাণ হারান। বন্দুকধারীদের একজন ও নাভিদের বাবা সাজিদ আকরামও নিহত হয়েছেন। ভারতীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাজিদ ভারতীয় নাগরিক ছিলেন। হায়দরাবাদে স্নাতক ডিগ্রি অর্জন শেষে ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করে ১৯৯৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সিডনিতে হামলার এক মাস আগে ফিলিপাইন সফর করেন সাজিদ ও নাভিদ। অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামরিক ধাঁচের প্রশিক্ষণ নিতে তারা ফিলিপাইনে গিয়েছিলেন। ওই সময় সাজিদ ভারতীয় এবং নাভিদ অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মঙ্গলবার বলেন, হামলাকারীরা ‘ইসলামিক স্টেটের আদর্শ’ দ্বারা প্ররোচিত হয়ে হামলা করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর