সালমান খানের প্রাক্তন প্রেমিকার বাড়িতে ভাঙচুর – বর্ণমালা টেলিভিশন

সালমান খানের প্রাক্তন প্রেমিকার বাড়িতে ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৪:৫০ 122 ভিউ
বলিউডের সালমান খানের পর তার ঘনিষ্ঠরাও যেন ভালো নেই। গত বছর সালমানের মুম্বাইয়ের বাড়িতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এরপর গুলি করে মেরে ফেলা হলো নায়কের ঘনিষ্ঠজন বাবা সিদ্দিকিকে। এরপর থেকেই বাড়ানো হয় সালমানের নিরাপত্তা; এখনও নায়ক চলছেন সেই নিরাপত্তার মাঝেই। এমন আবহে এবার সালমানের আরও এক ঘনিষ্ঠের বাড়িতে হলো ভাংচুরের ঘটনা। মূলত, সালমানের চর্চিত প্রাক্তন প্রেমিকা ও ঘনিষ্ঠ বন্ধু সংগীতা বিজলানির বাড়িতে হামলা চালানো হয়েছে। দিন কয়েক আগেই সংগীতার জন্মদিনে গিয়েছিলেন সালমান। তার দিন কয়েক পরই ঘটল এই ঘটনা। আর সে থেকেই জল্পনা, সালমান খানের পর কি এবার পরবর্তী নিশানা তার প্রাক্তন? ভারতীয় গণমাধ্যমের খবর, সংগীতার পুনের গ্রামের বাড়িতে ঘটে এই হামলার ঘটনা। গত ১৮ জুলাই দীর্ঘদিন পর নিজের গ্রামের বাড়িতে যান তিনি। সঙ্গে ছিলেন দুই গৃহকর্মীও। কিন্তু বাড়িতে পৌঁছে চোখ কপালে ওঠে তাদের। দেখেন, প্রধান লোহার দরজা ভাঙা, জানালার গ্রিল কাটা। অভিনেত্রী জানান, ভেতরে ঢুকেই দেখতে পান একটি টিভি সেট চুরি হয়েছে, আরেকটি ভাঙা। ভাঙচুর চালানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, বিছানা, রেফ্রিজারেটরসহ আরও অনেক ঘরোয়া জিনিসপত্র। ঘটনার পরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন সংগীতা। পুলিশের প্রাথমিক অনুমান, এমন ভাংচুরের এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। সব দিক খতিয়ে দেখছে তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা