সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত – বর্ণমালা টেলিভিশন

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১০:৫১ 144 ভিউ
ভারত সরকার ময়মনসিংহে অবস্থিত চলচ্চিত্র-সাহিত্য জগতের মহান ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের পৈতৃক বসতভিটা সংরক্ষণ ও পুনর্নির্মাণে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থাপনাটি ভাঙার পরিবর্তে এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় সংস্কার ও পুনর্গঠনের পথে এগোনো উচিত। বিবৃতিতে বলা হয়, বাংলা নবজাগরণের অন্যতম স্মারক এই ভিটাটি ধ্বংসের উদ্যোগ গভীর উদ্বেগের বিষয়। ভবনটি সংরক্ষণের লক্ষ্যে দুই দেশের যৌথ সাংস্কৃতিক প্রচেষ্টার মাধ্যমে সাহিত্য জাদুঘরে রূপান্তরের বিকল্প বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন শতবর্ষী স্থাপনাটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে। ভবনটি ভেঙে আধাপাকা স্থাপনা নির্মাণের পরিকল্পনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এমন পদক্ষেপ ভারত-বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটি সাহিত্য জাদুঘর হিসেবে সংরক্ষণে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ভারত প্রস্তুত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা