সংসার বুঝে ওঠার আগেই স্বামী হারা সেতু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫
১১:৩৭ পূর্বাহ্ণ
167 ভিউ

সংসার বুঝে ওঠার আগেই স্বামী হারা সেতু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ১১:৩৭ 167 ভিউ
এখনো মেহেদীর রঙ মোছেনি স্ত্রীর! মাত্র তিন মাস আগে বিয়ে হলো অনন্যা আক্তার সেতুর। দাম্পত্য জীবন এখনো বোঝেনি সেতু! চলতি মাসের ৯ ও ১০ তারিখ নাইট পাশে এসে গেছেন স্বামী! বলে গেছেন আবার দ্রুত ছুটিতে আসবেন! এসেছেন মাত্র পাঁচ দিন পরেই! তবে এবার এসেছেন লাশ হয়ে! তার এই মৃত্যুতে হতবাক এলাকাবাসীও। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে নিহত বিজিবির সদস্য রিয়াদ হোসেনের দাফন বৃহস্পতিবার রাতে আটপাড়া নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার রাতে রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে প্রাণ হারায় রিয়াদ। এ সময় আহত হন বিজিবির ৫ সদস্য। নিহত রিয়াদ হোসেন জামালপুর ৩৫ বিজিবির ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি আটপাড়ার তেলিগাতি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহত বিজিবির সদস্য রিয়াদ হোসেনের বাবা আব্দুল লতিফ বলেন, আমার এক ছেলে এক মেয়ের মধ্যে ছেলেটা মারা গেল। পাঁচ বছরের মতো হল চাকরিতে গেছে! আমার আর কিছুই রইল না! মাত্র তিন মাস আগে ছেলেকে বিয়ে করাইছি। কি হবে আমার! আমার সব শেষ অইয়া গেছে!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত