শেরপুরে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ জুলাই, ২০২৫
৮:৩৮ অপরাহ্ণ
159 ভিউ

শেরপুরে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ৮:৩৮ 159 ভিউ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখালি বাজারে বন্ধ দোকান ঘরের সামনে ফাঁকা স্থান থেকে ১৯ বস্তা টিসিবি’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মরাখালি বাজারে নালিতাবাড়ী ইউনিয়নের আওতাধীন টিসিবির পণ্য বিক্রি চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এই কার্যক্রম পরিদর্শন করার সময় টিসিবি পণ্য বিক্রির স্থানের বিপরীতে এক বন্ধ দোকানের সামনের ফাঁকা জায়গায় ১৯ বস্তা চাল দেখতে পান। ওইসময় স্থানীয়রা জানায়, টিসিবির কার্ডধারীরা প্যাকেজ ক্রয়ের পর এসব চাল বিক্রি করে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ক্রেতারা। পরে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে কেউ ক্রেতা/বিক্রেতাদের নাম জানায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি ১৯ বস্তা চাল জব্দ করেন। ওইসময় ইউনিয়ন পরিষদের সদস্য, ইউএনও অফিসের স্টাফ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা