শেফালির শূন্যতা মেটাতে যা করছেন পরাগ ত্যাগী – বর্ণমালা টেলিভিশন

শেফালির শূন্যতা মেটাতে যা করছেন পরাগ ত্যাগী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১১:১১ 112 ভিউ
এক সময়ের আলোচিত ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু যেন তছনছ করে দিয়েছে তার স্বামী পরাগ ত্যাগীর জীবনের সবকিছু। প্রিয়তমার শূন্যতা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। শেফালিকে প্রতিনিয়ত অনুভব করতে নিজের ঘরের প্রতিটি দেয়ালে টাঙিয়ে ফেলেছেন স্ত্রীর অজস্র ছবি। চারপাশে শুধু শেফালির মুখ, শেফালির হাসি। যেন স্মৃতির এই ছবিগুলোয় বেঁচে আছেন তিনি, আর তাতেই খানিকটা স্বস্তি খুঁজে নিচ্ছেন পরাগ। ৪২ বছর বয়সি শেফালির আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। হঠাৎ হৃদরোগ না কি রক্তচাপজনিত জটিলতা—এখনও নিশ্চিত নয় কেউ। তবে পরাগ ত্যাগীর কাছে এই শূন্যতা অসহনীয়, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে তিনি বলেন, শেফালি ছাড়া প্রতিটা দিন অসম্ভব হয়ে উঠছে। মাত্র কিছুদিন আগেও, ২৭ জুনের আগের সন্ধ্যায় যিনি ছিলেন ঘরের প্রতিটি কোণে, পরদিন সকালেই তার আর কোনো অস্তিত্ব নেই। এই বাস্তবতা মানতেই পারছেন না পরাগ। সংসার ছিল ছোট্ট, শুধু পরাগ, শেফালি আর তাদের প্রিয় পোষ্য সিম্বা। এখন সেই ঘরটাই যেন ফাঁকা, প্রাণহীন। সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করছেন পরাগ। সর্বশেষ নিজের বাড়ির অন্দরমহলের ছবি দিয়ে লিখেছেন,‘আমি হয়তো তোমাকে জড়িয়ে ধরতে পারব না। কিন্তু আমার হৃদয়ে যেমন তুমি থাকবে, তেমনই আমার চোখের সামনে তুমি সর্বক্ষণ থাকবে। চেষ্টা করছি এই শূন্যতার সঙ্গে মানিয়ে নিতে। আমার পরী আমার চারপাশেই আছে। আমার প্রতি দেহের কোষে তুমি আছ। ওর জন্য প্রার্থনা করবেন সকলে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের দাম বাড়ল স্বর্ণের, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস