শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল – বর্ণমালা টেলিভিশন

শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:১৪ 90 ভিউ
গুঞ্জন যেভাবে রটেছিল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ঘরে আগে সারা টেন্ডুলকারের বিয়ের শানাই বাজার কথা। তবে শুভমন গিলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জনের সত্যতা মেলেনি। ওদিকে চুপিচুপি প্রেম করে আংটি বদল করে ফেলেছেন শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার। দ্রুতই তাই শচীনের ঘরে বাজতে যাচ্ছে বিয়ের শানাই। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং হ্যালো ম্যাজাগিন বাঁ-হাতি পেস অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার ও ভেটেরিনারি চিকিৎসক সানিয়া চান্দোকের বাগদানের খবর দিয়েছে। সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড অর্জুন ও সানিয়ার আংটি বদলের একটি ছবিও প্রকাশ করেছে। তবে তাদের দু’জনের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাগদান বা বিয়ের বিষয়ে কিছু এখনো জানায়নি। শচীন টেন্ডুলকারের মতো অতি পরিচিত না হলেও বড় ঘরেই বিয়ে হচ্ছে অর্জুন টেন্ডুলকারের। সানিয়া ভারতের বিশিষ্ট একজন ব্যবসায়ী রবি ঘাই-এর নাতনি বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। তাদের হোটেল ও জনপ্রিয় আইসক্রিম কোম্পানি রয়েছে। শচীনের হবু পুত্রবধূও একজন উদ্যোক্তা। পশু চিকিৎসায় ডিগ্রী নেওয়ার পর সানিয়া চান্দোকের নিজের একটি পোষা প্রাণীর স্কিন কেয়ার ও স্পা সেন্টার রয়েছে। ভারতের সংবাদ মাধ্যমের মতে, অর্জুন ও সানিয়া দীর্ঘদিন প্রেম করছিলেন। দুই পরিবারও বিষয়টি জানতো। একেবারেই পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন করা হয়েছে। বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের খুব কাছের সদস্য এবং অর্জুন ও সানিয়ার খুব কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। এর আগে অর্জুনের আইপিএল ম্যাচ দেখতে একাধিকবার সানিয়া মাঠে গেছেন। সারা টেন্ডুলকারের সঙ্গে তার বিশেষ সখ্যতা ছিল। দু’জন ক্রিকেট মাঠ থেকে একসঙ্গে অনেক ছবিও পোস্ট করেছেন সোস্যাল মাধ্যমে। এমনকি অর্জুন, সানিয়া ও সারা একফ্রেমে বন্দী হয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?