রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ জুন, ২০২৬
৬:৫৪ অপরাহ্ণ
42 ভিউ

রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৬ | ৬:৫৪ 42 ভিউ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রেললাইনের ওপর একটি বালুবাহী ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ১০ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। দুর্ঘটনায় রেলপথের প্রায় ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন চলাচল আকস্মিকভাবে বন্ধ থাকায় ঢাকাগামী ও বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম-তিস্তা রেলপথের অদ্বিতাকানন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, তিস্তা অভিমুখে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশের নিরাপত্তা রেলিং ভেঙে রেলপথের ওপর উঠে উল্টে পড়ে। এতে রেললাইন বেঁকে যায় এবং কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে নির্ধারিত সময়ে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারেনি আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেন। সকালে ট্রেন ধরতে স্টেশনে আসা যাত্রীরা হঠাৎ করেই জানতে পারেন, ট্রেন কুড়িগ্রাম পর্যন্ত আসতে পারবে না। এতে জরুরি কাজে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা বিপাকে পড়েন। রেল যোগাযোগ বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের বিকল্প পরিবহনে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে যেতে দেখা যায়। অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সংস্কার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪০ মিনিটে লালমনিরহাট থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রাক অপসারণ এবং রেললাইন সংস্কার কার্যক্রম জোরদার করে। লালমনিরহাট রিলিফ ট্রেনের ইনচার্জ রাশেদুল হাসান বলেন, দুপুর ১টা ৪০ মিনিটে উদ্ধার ও সংস্কার কাজ শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার অন্তত তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শেষ হলে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপরই কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব