রুটির টুকরায় ফিরে এলো ইতিহাসের স্বাদ – বর্ণমালা টেলিভিশন

রুটির টুকরায় ফিরে এলো ইতিহাসের স্বাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১১:০২ 120 ভিউ
ছোট্ট রুটির টুকরো। ৫ হাজার বছরের পুরোনো। পড়ে থাকা রাস্তার ভাঙা পিচের দলার মতো অনেকটা। এর ভেতরই লুকিয়ে ছিল তুরস্কের আদিপুরুষদের মুখরুচি; জিহ্বার স্বাদ। পূর্বপুরুষদের খাদ্যাভ্যাসে মিশে থাকা সেই ‘অমৃত’ই এখন তুরস্কের মুখে মুখে। রুটি নয়, যেন হারানো ইতিহাসের স্বাদ পরখ করছেন মুখভরে। চোখ বন্ধ করে দেখছেন নিজেদের হাজার বছরের অতীত। এএফপি ব্রোঞ্জযুগের সেই রুটির টুকরাটি ছিল মাটির নিচে অন্ধকারে। কিন্তু প্রত্নতাত্ত্বিকরা সেটি তুলে এনেছেন আলোর মুখে। তুরস্কের মধ্যাঞ্চলের এস্কিশেহির শহরের কাছে খননকাজের সময় পাওয়া যায় এটি। ঐতিহাসিক রুটির টুকরাটি রাখা হয় স্থানীয় জাদুঘরে। কিন্তু প্রত্নতত্ত্ববিদদের সহায়তায় এক বেকারিতে আবার বানানো হয়েছ সেই রুটি। প্রাচীন সেই রুটির স্বাদ নিতে প্রতিদিনই বেকারির সামনে ভিড় করছেন অনেকে। ইতিহাসের আকর্ষণ, কৌতূহলের টানে কিংবা হয়তো নিছকই এক নতুন স্বাদের খোঁজে। প্রায় ১২ সেন্টিমিটার ব্যাসবিশিষ্ট, গোল এবং প্যানকেকের মতো চ্যাপটা রুটির টুকরাটি পাওয়া যায় কুলুওবা প্রত্নতাত্ত্বিক স্থানে। প্রায় ৫ হাজার বছর আগের কেউ একজন রুটি সেঁকে মাটির নিচে পুঁতে রেখেছিল তার নতুন ঘর বানানোর সময়। তবে কেন পুঁতেছিল, এর সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ভালোবাসা, পূর্ণতা বা সমৃদ্ধির কোনো রীতির অংশ ছিল সেটি। প্রত্নতত্ত্ববিদ ও খনন প্রকল্পের পরিচালক মুরাত তুর্কতেকি বলেন, ‘এটি খননে উদ্ধার হওয়া প্রাচীনতম রুটি এবং বিস্ময়করভাবে এটি গঠন অনেকাংশেই অক্ষত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘রুটিটি সাধারণত খননে পাওয়া যায় না। কিন্তু এটি সংরক্ষিত ছিল, কারণ এটি পুড়িয়ে পুঁতে রাখা হয়েছিল।’ প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, রুটিটি তৈরি করা হয়েছিল প্রাচীন ‘এমার গম’ ও ডাল দিয়ে। খামির জন্য ব্যবহার করা হয়েছিল অজ্ঞাত উদ্ভিদের পাতা। ধারণা করা হচ্ছে, বাড়ি নির্মাণের আগে ওই রুটিটি জ্বালিয়ে পুঁতে রাখা হয়েছিল ‘সমৃদ্ধির প্রতীকী রীতি’ হিসাবে। এস্কিশেহির শহরের মেয়র আয়শে উনলুজে বলেন, ‘এই আবিষ্কারে আমরা আবেগাপ্লুত হয়েছিলাম। খনন পরিচালকের সঙ্গে কথা বলে রুটিটি আবারও তৈরি করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করি।’ তবে প্রাচীন এমার গম এখন আর তুরস্কে পাওয়া যায় না। তাই এর কাছাকাছি জাত ‘কাভিলজা গম’, ডাল ও বুলগুর ব্যবহার করে মূল রেসিপি অনুসারে রুটি তৈরির উদ্যোগ নেয় শহর প্রশাসন। সরকারি মালিকানাধীন হাল্ক একমেক বেকারিতে প্রতিদিন হাতে তৈরি করা হচ্ছে ৩শটি ‘কুলুওবা রুটি’। ৩০০ গ্রামের এই রুটি বাজারে ৫০ তুর্কি লিরায় (প্রায় ১.২৮ মার্কিন ডলার) বিক্রি হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা