নিউজ ডেক্স
আরও খবর
স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক
শুভ জন্মাষ্টমী আজ
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র
অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি
হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল
রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়া গোপ (খান সাহেব ওসমান আলী) ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) ভোরে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর। নিহতের চোঁখ, গলায় ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে, রোববার ভোরে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার এসআই কামরুজ্জামান বলেন, কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পড়া ২৫ বছর বয়সি যুবকের দুই হাতে ও গলায় বাঁধার দাগ রয়েছে। ডান চোঁখও আঘাতের কারণে ফুলে রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও এ যুবককে হত্যা করে স্টেডিয়ামের সামনে সড়কের পাশে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।
