রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ আগস্ট, ২০২৬
৫:১২ পূর্বাহ্ণ
24 ভিউ

রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬ | ৫:১২ 24 ভিউ
বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, ক্যারিয়ারের অন্যতম বড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। ইতিহাদ স্টেডিয়ামে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিলে স্পেন আন্তর্জাতিক এই তারকাকে দলে নিতে প্রস্তুত দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে পা রেখেছেন এবং ক্লাবটির সঙ্গে এখনও নতুন মেয়াদে চুক্তি নবায়ন করেননি। দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকাকে দলে ভেড়ানোর লড়াইয়ে এবার যোগ দিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাও। ২০২৪-২৫ মৌসুমে হাঁটুতে গুরুতর আঘাত, হ্যামস্ট্রিং সমস্যা এবং সম্প্রতি পিঠের অস্ত্রোপচারের ধাক্কা সামলে এই গ্রীষ্মেই স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতান রদ্রি। প্রতিযোগিতায় ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়ে নিজের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করেন এই স্প্যানিশ তারকা। বিশ্বকাপের পরই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন রদ্রি। এখন তার সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ম্যানচেস্টার সিটি। যেখানে যেতে পারেন রদ্রি বার্সেলোনা: বার্সেলোনায় যোগ দিলে জাতীয় দলের সতীর্থ ফেরান তোরেস, লামিন ইয়ামাল, পাউ কুবারসি ও পেদ্রির সঙ্গে পুনরায় জুটি গড়ার সুযোগ পাবেন রদ্রি। রিয়াল মাদ্রিদ: রিয়ালে গেলে সাবেক সিটি সতীর্থ বের্নার্দো সিলভা ও নতুন হেড কোচ হোসে মরিনহোর অধীনে খেলার সুযোগ তৈরি হবে। সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা একবার রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে বলেছিলেন, ‘বিশ্বের সেরা ক্লাবগুলোকে আপনি ফেরাতে পারবেন না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব