রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ আগস্ট, ২০২৬
৫:৩২ অপরাহ্ণ
36 ভিউ

রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৬ | ৫:৩২ 36 ভিউ
বর্তমান বাংলাদেশের বিমান বহরের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হচ্ছে মিগ-২৯। বাংলাদেশের বিমান বাহিনীর ইতিহাসে এই যুদ্ধবিমান একদিকে যেমন অত্যন্ত স্মরণীয় একটি অধ্যায়, অন্যদিকে তেমনি এক দীর্ঘ দুঃখগাথারও নাম। এই বিমানকে ঘিরে থাকা ইতিহাসের পেছনে একটু ফিরে তাকানো যাক। ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৯ সালে রাশিয়ার সঙ্গে আটটি যুদ্ধবিমান কেনার চুক্তি হয়। সেই সময়ের অন্যতম আলোচিত যুদ্ধবিমান ছিল মিগ-২৯। দাম ও মান—দুই দিক বিবেচনায় এটি ছিল তুলনামূলকভাবে সবচেয়ে সস্তা বিকল্প। কিন্তু এই বিমানচুক্তির পরপরই কিছু দেশের মাথা খারাপ হয়ে গেল। বাংলাদেশের মতো একটি পুঁচকে দেশ, দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় ফিরে আসা একটি দলের সরকার—সারা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কেনার সাহস দেখিয়েছে! ব্যস, সঙ্গে সঙ্গেই দেশীয় দালালদের সক্রিয় করে দেওয়া হলো। প্রথমেই বিমান কেনাকে ঘিরে বিতর্ক শুরু করল সংসদের বিরোধী দল। তাদের দাবি ছিল—সংসদের যথাযথ অনুমোদন না নিয়েই এই বিমান কেনা হচ্ছে। সংসদে যুক্তি-তর্কের পরও যখন কোনোভাবে বিষয়টি আটকানো গেল না, তখন হাইকোর্টে রিট করা হলো, যাতে এই বিমান কেনা বন্ধ হয়ে যায়। সব বাধা অতিক্রম করে মাত্র ১১৪ মিলিয়ন ডলারে প্রথম দফায় মিগ-২৯ যুদ্ধবিমান কেনা হয়। সেই সময়ে মিগ-২৯-এর সঙ্গে তুলনা করে অন্যান্য যুদ্ধবিমানের আনুমানিক দাম ছিল— MiG-29: প্রায় $১৪-২০ মিলিয়ন F-16C/D: প্রায় $২৪-২৫ মিলিয়ন Mirage 2000: প্রায় $২৯-৩০ মিলিয়ন Gripen: প্রায় $৩৫ মিলিয়ন Su-27: প্রায় $৩৫ মিলিয়ন Su-30: প্রায় $৩৭-৪০ মিলিয়ন F/A-18: প্রায় $৪২-৫০ মিলিয়ন Rafale: প্রায় $৫৮ মিলিয়ন F-15E: প্রায় $৭৫ মিলিয়ন পরবর্তীতে ২০০০ সালের মার্চ-এপ্রিলের দিকে রাশিয়া বাংলাদেশকে মিগ-২৯ বিমান সরবরাহ করে। এরপর বিমান বাহিনীর পজিটিভ রিভিউ এর ভিত্তিতে রাশিয়ার কাছে আরও নতুন করে ১৬টি বিমান অর্ডার দেওয়া হয়। কিন্তু এর মধ্যেই ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার পরাজিত হয়। ক্ষমতায় আসে বিএনপি-জামায়াত জোট সরকার। ক্ষমতায় এসেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়—অভিযোগ ছিল, মিগ-২৯ জঙ্গি বিমান কিনে নাকি দেশের ৭০০ কোটি টাকা ক্ষতি করা হয়েছে। কীভাবে সেই ক্ষতি হয়েছে, তার প্রমাণ অবশ্য কোনোদিন দেওয়া যায়নি। বাংলাদেশের মতো একটি গরিব দেশের নাকি ৭০০ কোটি টাকা খরচ করে যুদ্ধবিমান কেনার কোনো প্রয়োজনই ছিল না—এগুলোই ছিল তাদের যুক্তি। এরপর রাশিয়া বাংলাদেশকে কিস্তিতে এই বিমানগুলো সরবরাহ করেছিল। বিএনপি সরকার ক্ষমতায় এসে রাশিয়াকে কিস্তির অর্থ দেওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে রাশিয়া ২০০৩ সালে আন্তর্জাতিক আদালতে মামলা করে। বাংলাদেশের পক্ষ থেকে সেই মামলা লড়তে যান প্রয়াত ব্যারিস্টার রফিকুল ইসলাম স্যার। সেখানেও একই যুক্তি উপস্থাপন করা হয়—রাশিয়ার বিমান কিনে আওয়ামী লীগ সরকার নাকি বাংলাদেশের ৭০০ কোটি টাকা ক্ষতি করেছেন। তার মতো খ্যাতনামা একজন আইনজীবীও এর বাইরে আর কোনো যুক্তি উপস্থাপন করতে পারেননি। পরবর্তীতে বাংলাদেশ সেই মামলায় হেরে যায় এবং রাশিয়ার পাওনা অর্থ পরিশোধ করতে বাধ্য হয়। এর শাস্তিস্বরূপ পরবর্তীতে রাশিয়া আর কখনো বাংলাদেশকে যুদ্ধবিমান বিক্রি করেনি। আওয়ামী লীগ সরকার পরবর্তীতে ক্ষমতায় ফিরে এলেও রাশিয়ার কাছ থেকে নতুন করে যুদ্ধবিমান কেনার সাহস করেনি। সাহস না করার কারণও ছিল—২০০১ সালে যে কারণে তাদের ক্ষমতাচ্যুত করা হয়েছিল, মিগ-২৯ তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ২০০১ সালের পর যারা ক্ষমতায় এসেছিল, তারাও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কোনো যুদ্ধবিমান কিনতে পারেনি। বাংলাদেশকে যেন এক অলিখিত শাস্তি দেওয়া হয়েছিল—তারা নিজেরাও বাংলাদেশকে যুদ্ধবিমান বিক্রি করবে না, আবার অন্য কোনো দেশ থেকে আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করতেও দেবে না। মিগ-২৯ চুক্তি বাতিলের পর জনগণের চাপে পরবর্তীতে চীন থেকে কিছু মোটামুটি মানের যুদ্ধবিমান কেনা হয়। কিন্তু আধুনিক যুদ্ধের বাস্তবতায় সেসব বিমান আধাঘণ্টাও টিকবে না। ৭০০ কোটি টাকার যুদ্ধবিমান কেনার জন্য বাংলাদেশ বিমান বাহিনী এবং শেখ হাসিনার সরকারকে যে শাস্তি পেতে হয়েছে, ১৪ হাজার কোটি টাকার চীনা অত্যাধুনিক বিমান কিনতে গিয়ে এখন কী পরিণতি টেনে আনবে—তা এখন পর্যন্ত জানি না। যারা বর্তমানে চীনের যুদ্ধবিমান নিয়ে গালগল্প শোনাচ্ছেন, তাদের প্রকৃত চরিত্র নিয়ে আশা করি আর কিছু বলতে হবে না। চীনের J-10C যুদ্ধবিমান ক্রয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে—আল্লাহ মালুম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব