নিউজ ডেক্স
আরও খবর
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প
সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
পাকিস্তান সিরিজে দেশে আসবেন সাকিব, প্রত্যাশা আসিফ আকবরের
মা হারালেন শেখ মেহেদী
দ্যা হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার, সর্বোচ্চ ক্যাটাগরিতে মোস্তাফিজ
রাজস্থানে গেলেন জাদেজা, চেন্নাইয়ে সানজু
ইউরোপের ক্লাব ফুটবলে সোয়াপ ডিল পরিচিত শব্দ। এটি দুই ক্লাব খেলোয়াড় অদলবদল সংক্রান্ত চুক্তি। আইপিএলেও পূর্বে এমন দলবদল দেখা গেছে। তবে আইপিএলের সেরা সোয়াপ ডিলটা হলো ২০২৬ সালের আসর সামনে রেখে।
রাজস্থান রয়্যালস তাদের অধিনায়ক সানজু স্যামসনকে চেন্নাই সুপার কিংসের কাছে ছেড়ে দিয়েছে। বিনিময়ে চেন্নাই থেকে দলে ভিড়িয়েছে ক্লাবটির এক যুগের সঙ্গী অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সানজুর বিনিময়ে জাদেজার সঙ্গে ইংলিশ পেস অলরাউন্ডার স্যাম কারেনকেও দিয়েছে চেন্নাই।
আইপিএলের আগামী আসরের জন্য রাজস্থান ১৮ কোটি রুপির বিনিময়ে সানজু স্যামসনকে ধরে রেখেছিল। আবার চেন্নাইও একই মূল্যে ধরে রেখেছিল স্পিন অলরাউন্ডার জাদেজাকে। কিন্তু রাজস্থানে যেতে জাদেজা তার মূল্য কিছুটা কমিয়েছে। রাজস্থানে ১৪ কোটি রুপিতে খেলতে রাজি হয়েছেন তিনি। কারেনের মূল্য ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ।
রাজস্থানে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাদেজা, ‘রাজস্থান আমাকে প্রথমবার আইপিএলে খেলার সুযোগ দিয়েছিল, প্রথম জয়টা আমি এখানেই পেয়েছি। এটা আমার কাছে শুধু ক্লাব নয়, বাড়ির মতো। আর ঘরে ফিরতে পারা সবসময় আনন্দের। এখানে আমি আমার প্রথম শিরোপা জিতেছি। আশা করছি, নতুন সতীর্থদের নিয়ে আরও শিরোপা জিততে পারবো।’
জাদেজা ২০০৮ মৌসুমে রাজস্থানে প্রথম মৌসুম খেলেছিলেন। ২০১২ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দেন। ফ্র্যাঞ্চাইজিটি দুই বছর নিষিদ্ধ ছিল। বাকি বছরগুলো হলুদ জার্সি পরে খেলেছেন তিনি। সানজু ১১ বছর ধরে রাজস্থানে খেলছেন। চার মৌসুম ক্লাবটিকে নেতৃত্ব দিয়েছেন। ফাইনালে ও সেমিফাইনালে তোলার মতো সাফল্য দেখিয়েছেন। তবে নতুন মৌসুমের আগে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।