রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ মে, ২০২৬
৬:১৫ অপরাহ্ণ
75 ভিউ

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ | ৬:১৫ 75 ভিউ
রাজধানীজুড়ে হঠাৎ নামা ভারি বৃষ্টিতে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। বুধবার (১৩ মে) বিকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়, আর সন্ধ্যা নামার আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় নেমে আসে রাতের মতো অন্ধকার। টানা বর্ষণ ও দমকা হাওয়ায় নগরজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। অফিস শেষে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। অনেক এলাকায় পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। বিশেষ করে নিম্নাঞ্চল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়াও ছিল। রাস্তায় চলাচলকারী মানুষকে আশ্রয় নিতে দেখা যায় বাসস্ট্যান্ড, ফুটওভার ব্রিজ ও দোকানের ছাউনির নিচে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের মধ্যে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারি থেকে অতিভারি বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে কালবৈশাখী ও বজ্রপাত নিয়ে পৃথক সতর্কবার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, জয়পুরহাট ও কিশোরগঞ্জের কিছু স্থানে ১৩ মে দুপুর ১২টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি কিংবা বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বজ্রপাত সংঘটিত হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বজ্রপাতের শব্দ শোনা মানেই মানুষ বজ্রপাতের ঝুঁকির মধ্যে রয়েছে। এ জন্য সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ১২ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি ঘনীভূত হতে পারে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা