রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৬
৫:১১ পূর্বাহ্ণ
29 ভিউ

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৬ | ৫:১১ 29 ভিউ
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (জুয়েল), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র শোক, ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। সংগঠনের সভাপতি প্রফেসর ড. এম অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত এই বিবৃতিতে (স্মারক নং BPUPTA/2026/65) এই হত্যাকাণ্ডকে শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, বরং রাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, আইনের শাসন ও ন্যায়বিচার ব্যবস্থার জন্য একটি ভয়াবহ বার্তা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ দ্বিতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০) এবং তাঁদের দুই সন্তানের ক্ষতবিক্ষত ও পচনশীল লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহতদের শরীরে আঘাত ও শ্বাসরোধের আলামত দেখে মনে করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘরের ভেতরে চারজনকে হত্যা করে মালামাল লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে বাড়ির বিভিন্ন কক্ষের জিনিসপত্র এলোমেলো এবং টাকা-পয়সা ও স্বর্ণালংকার রাখার স্থানগুলো ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বিবৃতিতে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ উল্লেখ করে, দেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ড, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং শিক্ষক সমাজের ওপর বহিষ্কার, হয়রানি, নির্যাতন ও হামলার ঘটনা ঘটেই চলেছে, যা জনমনে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে। সংগঠনটি অবিলম্বে এসব ঘটনার কার্যকর প্রতিকার ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত করতে হবে এবং হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেক অপরাধীকে অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা প্রভাবশালী মহলের চাপ কিংবা পরিচয়ের কারণে যেন কোনো অপরাধী দায়মুক্তি না পায়, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সারাদেশে শিক্ষক, সংখ্যালঘু জনগোষ্ঠী, নারী, শিশু ও সাধারণ নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। বিবৃতির শেষাংশে সংগঠনটি জানায়, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, প্রতিটি নির্যাতনের প্রতিকার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ