যে বিশ্ব রেকর্ড শুধুই বাভুমার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ জুন, ২০২৫
১১:২৩ পূর্বাহ্ণ
148 ভিউ

যে বিশ্ব রেকর্ড শুধুই বাভুমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ১১:২৩ 148 ভিউ
লর্ডসে শনিবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আগে আইসিসি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার একমাত্র সাফল্য ছিল ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এর বাইরে সব সংস্করণ মিলিয়ে আইসিসি টুর্নামেন্টে ১২ বার সেমিফাইনাল ও একবার ফাইনালে খেলেও কোনো ট্রফি জিততে পারেনি দলটি। নকআউট ম্যাচে বারবার চাপের মুখে ভেঙে পড়ায় প্রোটিয়াদের নামের সঙ্গে জুড়ে গিয়েছিল ‘চোকার্স’ তকমা। লর্ডসে দক্ষিণ আফ্রিকাকে ঘায়েল করতে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়াও ‘চোকার্স’ অস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু তাতে কাজ হয়নি। বারবার ‘তোমরা চোকার্স’ বলেও আইডেন মার্করাম ও টেম্বা বাভুমার মনোযোগে চিড় ধরাতে পারেনি অসিরা। সাদা পোশাকে বিশ্ব জয়ের পর ম্যাচসেরা মার্করাম তাই জানিয়ে দিলেন, ‘অতীতে আমাদের নিয়ে যত প্রশ্ন তোলা হয়েছিল, এখন সব কিছুরই উত্তর দেওয়া হয়ে গেছে। চোকার্স শব্দটি আর না শুনলেই ভালো হয়। এই তকমা ঝেড়ে ফেলা এই দলের জন্য অনেক বড় ব্যাপার।’ এদিকে যার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার চিরকালের আক্ষেপ ঘুচেছে, সেই বাভুমা গড়েছেন একটি বিশ্ব রেকর্ড। টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসাবে প্রথম ১০ ম্যাচে সাফল্যের মানদণ্ডে তিনিই এখন সর্বকালের সেরা। টেস্ট অধিনায়ক হিসাবে বাভুমার অভিষেক ২০২৩ সালে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ এখন পর্যন্ত ১০টি টেস্টে অধিনায়কত্ব করেছেন তিনি। এই ১০ ম্যাচের নয়টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা, অন্যটি ড্র হয়েছে। অধিনায়ক হওয়ার পর চোটের কারণে যে পাঁচটি টেস্টে খেলতে পারেননি বাভুমা, তার তিনটিতেই হারে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসাবে বাভুমার চেয়ে ভালো রেকর্ড নেই আর কারও। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পার্সি চ্যাপম্যান প্রথম ১০ টেস্টের নয়টিতে জিতলেও হেরেছিলেন একটিতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা