যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৮:৪৫ পূর্বাহ্ণ
87 ভিউ

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৪৫ 87 ভিউ
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। খবর আলজাজিরা এ ঘটনার একদিন আগে পুলিশের আহত ও নিহত সদস্যরা একটি গার্হস্থ্য সম্পর্কিত বিষয়ে তদন্ত শুরু করেছিলেন। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুলিতে আহত পুলিশের দুই সদস্যের অবস্থা বুধবার পর্যন্ত স্থিতিশীল ছিল। পেনসিলভানিয়ার রাজ্য পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বলেন, বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। প্যারিস বলেন, এ ঘটনা তদন্তে পেনসিলভানিয়ার পুলিশ তার সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করবে এবং ইয়র্ক কান্ট্রি ডিসট্রিক অ্যাটর্নি অফিসার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এ ছাড়া এফবিআইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এ ঘটনাকে পেনসিলভানিয়ার গভর্নর জস শাপিরো ইয়র্ক কান্ট্রির জন্য মর্মান্তিক এবং ভয়াবহ বলে বর্ণনা করেন। ৫ লাখ মানুষের বাসকৃত এই অঙ্গরাজ্যে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার হত্যার ঘটনার পরই আবার পাঁচ পুলিশ সদস্যদের ওপর গুলির ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা