মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ আগস্ট, ২০২৫
৭:২৫ পূর্বাহ্ণ
177 ভিউ

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ | ৭:২৫ 177 ভিউ
মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার পর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলার শিকার হন সদাইপাতি এফ রহমান ট্রেডিং-এর মালিক শাহ ফয়েজুল রহমান রুবেল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার দোকানে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তার আর্তচিৎকারে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক সিএনজি চালক জানান, ‘আমরা রুবেল ভাইয়ের দোকানের পাশে মাতৃছায়া ইলেকট্রনিকসের সামনে বসে ছিলাম। হঠাৎ তাকে ‘বাঁচাও’ বলতে শুনে দৌঁড়ে যাই। তখনই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে আমরা দ্রুত তাকে সিএনজিতে করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই।’ হাসপাতালে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানালে রুবেলকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সিলেটে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। শহরের অন্যতম পরিচিত হার্ডওয়্যার প্রতিষ্ঠান "সদাইপাতি"র স্বত্বাধিকারী ছিলেন তিনি। ব্যবসায়িক পরিসরে তার সুনাম ছিল। রুবেলের শ্যালক ইমন তরফদার জানান, দুলাভাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছেন। কারও সঙ্গে পূর্বশত্রুতা থাকতেই পারে। আমরা ধারণা করছি, সেই শত্রুতার জেরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই আমরা তদন্তে নেমেছি। ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ সিলেট ওসমানি মেডিকেলে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে কারণ উদঘাটনে জোর তদন্ত চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত