মোস্তাফিজের রেকর্ডের রাতে মাথা উঁচু করে বিদায় দিল্লির – বর্ণমালা টেলিভিশন

মোস্তাফিজের রেকর্ডের রাতে মাথা উঁচু করে বিদায় দিল্লির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১১:০০ 122 ভিউ
আইপিএলে শেষ বেলায় ডাক পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। যেটুকু সুযোগ পেলেন, লুফে নিলেন দুই হাতে। আজ নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে তুলে নিলেন ৩ উইকেট। ভেঙে দিলেন সাকিব আল হাসানের রেকর্ড। তাতে তার দলও তুলে নিয়েছে ৬ উইকেটের দারুণ জয়, আইপিএল থেকে বিদায় নিয়েছে মাথা উঁচু করেই। জয়পুরের মানসিং স্টেডিয়ামে আজ মোস্তাফিজ তার খাতা খুলেছেন ভারতের তরুণ সেনসেশন প্রিয়াংশ আর্যর উইকেট তুলে নিয়ে। এরপর ডেথ ওভারে শশাঙ্ক সিংকে বিদায় করেন তিনি। শেষ ওভারে আবারও মোস্তাফিজ এলেন দৃশ্যপটে, তুলে নিলেন মার্কো ইয়ানসেনের উইকেট। ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। দলের বাকি বোলাররা যখন নিদেনপক্ষে ৯ করে রান দিয়েছেন ওভারপ্রতি, মোস্তাফিজ সেখানে রান দিয়েছেন ৮.২৫ করে। এই ইনিংসে ৩ উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ। আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সফলতম বোলার ছিলেন সাকিব। ৭০ ইনিংসে বল করে ৬৩ উইকেট নিয়েছিলেন তিনি। আজ ম্যাচ শুরুর আগে মোস্তাফিজের উইকেট ছিল ৫৯ ইনিংসে ৬২টি। আজকের তিন উইকেট নিয়ে ৬০ ইনিংসে ৬৫ উইকেট হয়ে গেল তার। কেড়ে নিয়েছেন সাকিবের রেকর্ড। মোস্তাফিজের রেকর্ডের ম্যাচে বাকি বোলাররা ছিলেন বেশ ম্লান। ওভারপ্রতি রান দিয়েছেন দশের কাছাকাছি করে। ফলে শ্রেয়াস আইয়ারের ৫৩ আর মার্কাস স্টয়নিসের ১৬ বলে ৪৪ রানের ক্যামিওতে ভর করে পাঞ্জাব কিংস করে ফেলে ৮ উইকেটে ২০৬ রান। জবাবে দিল্লি ক্যাপিটালস শুরু থেকেই আস্কিং রেটকে পাল্লা দিয়ে ব্যাট করেছে। নিয়মিত বিরতিতে উইকেট খোয়ালেও টপ অর্ডারের প্রত্যেক ব্যাটার রান করেছেন নিদেনপক্ষে ১৫০ স্ট্রাইক রেটে। শেষ দিকে ২৫ বলে ৫৮ রানের ইনিংস ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের বিশাল এক জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল