মেয়েদের পুরস্কার দেবে বাফুফে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ জুলাই, ২০২৫
১০:৪৯ পূর্বাহ্ণ
136 ভিউ

মেয়েদের পুরস্কার দেবে বাফুফে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১০:৪৯ 136 ভিউ
বাহরাইনের পর মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। আফঈদা খন্দকারদের অর্জনে গর্বিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। শনিবার তিনি বলেন, ‘নারী দলের জন্য আজ পুরো পৃথিবী বাংলাদেশকে চিনেছে। আমরা তাদের নিয়ে গর্বিত। এই সফলতার জন্য পুরস্কারের সিদ্ধান্ত নেব আমরা। এছাড়া ব্যক্তিগতভাবে কিভাবে তাদের উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া যায় সেই উদ্যোগও আমরা নেব।’ তিনি যোগ করেন, ‘আগামী বছর অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপে আমাদের দুটি সুযোগ রয়েছে। একটি হলো এএফসি ম্যাচে ভালো খেলা। পাশাপাশি পজিশন ঠিক রাখতে পারলে বিশ্বকাপ ও অলিম্পিকেও সরাসরি খেলা যাবে। তাই আগামী ছয় মাস আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি।’ বাফুফে সভাপতি আরও বলেন, ‘তাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব। মেয়েদের সাফের জন্য যে অর্থ বরাদ্দে কথা বলা হয়েছিল সেটা এখনো তারা পায়নি। আশা করি শিগগিরই তা পেয়ে যাবে। আগামী কয়েক মাসে আর্থিকভাবে কোনো নারী ফুটবলার পিছিয়ে থাকবে না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত