মেটা চীনের সঙ্গে গোপনভাবে সেন্সরশিপ ইস্যুতে কাজ করেছে – বর্ণমালা টেলিভিশন

মেটা চীনের সঙ্গে গোপনভাবে সেন্সরশিপ ইস্যুতে কাজ করেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:১৬ 120 ভিউ
বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি মেটা চীনের সঙ্গে গোপনভাবে সেন্সরশিপ ইস্যুতে কাজ করেছে-এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রতিষ্ঠানটির সাবেক একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সিনেটের শুনানিতে ফেসবুকের সাবেক গ্লোবাল পাবলিক পলিসি ডিরেক্টর সারাহ উইন উইলিয়ামস বলেন, চীনে বিশাল বাণিজ্য গড়ার আশায় মেটা মার্কিন জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছে। তিনি দাবি করেন, মেটার কর্তাব্যক্তিরা চীনা কমিউনিস্ট পার্টিকে মার্কিন নাগরিকদের তথ্য ব্যবহারের সুযোগ দিয়েছে এবং সেন্সরশিপ টুল তৈরি করে চীনা ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধে সহযোগিতা করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা সমালোচক গুও ওয়েংগুইয়ের ফেসবুক অ্যাকাউন্ট চীনের চাপে মুছে ফেলা হয় বলে অভিযোগ করেন উইলিয়ামস। এদিকে, মেটা মুখপাত্র রায়ান ড্যানিয়েলস এসব অভিযোগকে ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ও মিথ্যা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘চীনে আমরা কোনো পরিষেবা পরিচালনা করি না।’ যদিও মেটা চীনভিত্তিক বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে রাজস্ব আয় করে থাকে। শুনানির নেতৃত্ব দেন মিসৌরির রিপাবলিকান সিনেটর জশ হাওলি। তিনি বলেন, ‘এমন গুরুতর অভিযোগের পরও মেটা কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি।’ প্রযুক্তি জায়ান্টদের নীতিনির্ধারণ ও নিরাপত্তা ইস্যুতে এ শুনানি নতুন করে প্রশ্ন তুলেছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর জবাবদিহিতা নিয়ে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী