মুশফিকের একশতে ১০০ – বর্ণমালা টেলিভিশন

মুশফিকের একশতে ১০০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ November, ২০২৫ | ৯:৩৮ 105 ভিউ
আয়ারল্যান্ড পেসার জর্ডান নিলের তৃতীয় বলে সিঙ্গেলের জন্য দৌড় শুরু করে উদযাপনে মুশফিকুর রহিম। প্রান্ত ছুঁয়ে একটুখানি দম নিলেন; হেলমেট খুলে ব্যাট তুলে দর্শক সারি থেকে শুরু করে মাঠের এক কোণে থাকা ফটো সাংবাদিকদের উদ্দেশে প্রাপ্তির ঢেকুর তুললেন। এরপর উইকেটের ওপর এসে সেজদায় শুকরিয়া আদায়। এক রানের অপেক্ষা, অবশেষে পাওয়া, একটি মাইলফলক স্পর্শ করা আর একটা ইতিহাসের সঙ্গে মিশে যাওয়া; মুশফিক পেরেছেন। একশ টেস্ট খেলা ৮৩ জন ক্রিকেটারের মধ্যে এমন দারুণ কীর্তি যে শুধুই ১১ জনের—মুশফিকও তো তাদেরই একজন। ৩৮ বছর বয়সী বাংলাদেশি এই ব্যাটারসহ এখন বলা যায়—ওরা এগারো জন। কলিন কাউড্রে, জাভেদ মিয়াঁদাদ, রিকি পন্টিং, জো রুট, ডেভিড ওয়ার্নারদের সঙ্গে উচ্চারিত হবে মুশফিকের নামও। ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন মুশফিক। তার সেঞ্চুরির অপেক্ষায় ছিল পুরো দেশও। আগেও ১২ বার সেঞ্চুরি করেছিলেন তিনি; আছে ডাবল সেঞ্চুরির মাইলফলকও। কিন্তু এবারেরটা বিশেষ। শততম টেস্টে শতরানের ইনিংস বলে কথা—খুব কম ক্রিকেটারই যে এমন কিছু করেছিলেন। তাই তো সেই বিশেষ অর্জনের সাক্ষী হতে পারা যে কারোর জন্যই সৌভাগ্যের ব্যাপারও বলা চলে। মুশফিক সেঞ্চুরি পাবেন—এমন বিশ্বাস থেকেই শীতের সকালে গ্যালারিতে উপস্থিত শ খানেক দর্শক। বিসিবির প্রেসিডেন্ট বক্সের বাইরে তখন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালকদের অনেকেই দাঁড়িয়ে। দর্শকদের মধ্যে অনেকের ফোনের ক্যামেরার লেন্সও তখন মাঠে থাকা মুশফিকের দিকেই। দিনের প্রথম বলটাও যে খেলবেন তিনি। কিছুটা আত্মবিশ্বাস, কিছুটা ভয়, ছিল কিছুটা শঙ্কাও। উইকেটে এসে লেগ স্টাম্প বরাবর গার্ড নিলেন মুশফিক। প্রথম ওভারটি করতে এলেন আইরিশ স্পিনার ম্যাথু হামফ্রিস। প্রথম বলটা লিভ করলেন মুশফিক। গ্যালারি থেকে তখনই শুরু হয় চিৎকার। সেঞ্চুরি মুশফিক, সেঞ্চুরি মুশফিক—অল্প দর্শকও যেন তখন পুরো গ্যালারি কাঁপিয়ে দিচ্ছিলেন। কিন্তু মুশফিক ছিলেন সহজাত। কোনো চাপ কিংবা রোমাঞ্চ যেন কোনো কিছুই ছুঁতে পারেনি অভিজ্ঞ এই ব্যাটারকে। পুরো এক ওভার কোনো রানই নিলেন না তিনি। একের পর এক ফিল্ডারকে কাছাকাছি রেখে উল্টো চাপ যেন বাড়াতে সর্বোচ্চ চেষ্টাই করছিল আয়ারল্যান্ড। হামফ্রিসের করা শেষ দুই বলে রীতিমতো উপস্থিত দর্শকদের ভয় বাড়িয়ে দিয়েছিলেন মুশফিকও। একটি তার ব্যাট ছুঁয়ে প্যাডে লেগেছিল বলে বেঁচে গিয়েছিলেন। অবশ্য নিয়তি সেঞ্চুরি লিখে রেখেছিল ঠিকই, কিন্তু পথটা মসৃণ করেনি। ৯৯ রান করার চেয়ে এক রান করাই যেন সবচেয়ে কঠিন মনে হচ্ছিল তখন। প্রথম ওভারে মুশফিক সেঞ্চুরি না পেলেও দর্শকদের মধ্যে রোমাঞ্চ ছড়িয়ে পড়ছিল। পরের ওভারে এলেন পেসার নিল। এবার যে সেঞ্চুরিটা হচ্ছে—সেটা মোটামুটি নিশ্চিত ছিলেন সবাই। এবারও ক্যামেরার লেন্সগুলো মুশফিকের দিকে। প্রথম বলেই প্রান্ত বদল করলেন লিটন। তৃতীয় বলে মিলল কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা। চাপ, রোমাঞ্চ সব ছাপিয়ে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। নিজের শততম টেস্টেই শতরানের ইনিংস। এরপর কতটা দূর এগিয়ে যাবেন তিনি—সে প্রশ্ন উঁকি দিচ্ছিল সবার মনেই। কিন্তু মুশফিক যেন ভুলটা করতে আর বেশি সময় নেননি। ১০৭ রানের ইনিংসেই থামলেন তিনি। হামফ্রিসের বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে ফেরার পথেও সবার করতালিতে রাঙানো ছিল তার পুরো ইনিংস।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন? বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন