মুখ খুলেছেন আমির – বর্ণমালা টেলিভিশন

মুখ খুলেছেন আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ১১:১৭ 100 ভিউ
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত সুপারস্টার আমির খান কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন না, তা নিয়ে ভারতীয় এক অনুষ্ঠানে মুখ খুলেছেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি খোলাখুলি জানিয়েছেন তার এ সিদ্ধান্তের পেছনের কারণ। আমির খানের মতে, বর্তমান অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে কাজের মূল্যায়নের চেয়ে সম্পর্কের গুরুত্ব বেশি দেওয়া হয়, যা তার কাছে গ্রহণযোগ্য নয়। আমির খান জানান, তিনি তার ক্যারিয়ারের প্রথম দুই-তিন বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি লক্ষ করেছেন কিছু ‘ঝামেলা’ বা ত্রুটি, যা তাকে এ ধরনের অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে দিয়েছে। তার অভিযোগ, এ অ্যাওয়ার্ডগুলোতে কাজের গুণগত মান বিচার করা হয় না; বরং শিল্পীদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং জ্যেষ্ঠতা প্রাধান্য দেওয়া হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘ধরুন, বেস্ট সাপোর্টিং অভিনেতার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। পাঁচজনের নাম রয়েছে তালিকায়। এখন তারা কী করবে, যেই ছেলেটা নতুন এসেছে, তার কাজ যত ভালো হোক না কেন, তাকে অ্যাওয়ার্ড দেবে না। দেবে সিনিয়র যে আছে, যার সঙ্গে সম্পর্ক ভালো। এখানে কাজের কোনো মূল্য নেই। তারা কাজকে মূল্যায়ন করছে না। মানুষের মূল্যায়ন করছে।’ আমির খানের মতে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হওয়া উচিত কাজের স্বীকৃতি দেওয়া, ব্যক্তিকে নয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, একজন শিল্পী কতটা ভালো কাজ করেছেন, সেটাই মূল বিবেচ্য হওয়া উচিত এবং সেই অনুযায়ী তাকে পুরস্কৃত করা উচিত। তার কথায়, ‘ওখানে মানুষকে সরিয়ে তার কাজ দেখা উচিত। কে কত ভালো কাজ করেছে; ভালো কাজ যে করেছে তাকে অ্যাওয়ার্ড দেন। কিন্তু ভালো কেউ কাজ করেছে, তাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন এটা তো জরুরি না। তাই আমিও ওখানে আর যাই না। যেতে ইচ্ছেও করে না।’ আমির খানের এই মন্তব্য বলিউডের অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তার এ অবস্থান স্পষ্ট করে যে, তিনি এমন একটি প্ল্যাটফর্মের অংশ হতে চান না, যেখানে মেধা এবং কাজের প্রতি সুবিচার করা হয় না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি