নিউজ ডেক্স
আরও খবর
বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত
সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার
যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত
খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ
সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি
কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’
মিনিকেট নামে চাল সরবরাহ বন্ধের নির্দেশ ভোক্তা অধিকারের
মিনিকেট নামে চালের কোনো জাত না থাকার পরও তা বাজারজাত করছে বিভিন্ন করপোরেট ও চালকল মালিকরা। এতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। তাই, এ অবস্থায় মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার রাজধানীতে সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান।
তিনি জানান, এর ফলে ভোক্তাদের সঙ্গে খুচরা ব্যবসায়ীরাও প্রতারিত হচ্ছেন। তাই মিনিকেট নামে চাল বাজারজাতকরণ বন্ধে এক মাসের সময় দিয়েছে ভোক্তা অধিদপ্তর। নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন অধিদপ্তরের মহাপরিচালক।
আলীম আখতার খান বলেন, ‘ভোক্তারা যাতে আপনাদের প্রতি বিশ্বাস অর্জন করে, আপনাদের প্রতি শ্রদ্ধা রাখে সেক্ষেত্র আপনারা আজ থেকে এই নামে কোনো বস্তা বাজারজাত করবেন না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]