মিজানুর রহমান আজহারীর মাহফিলে স্বর্ণালংকার চুরির অভিযোগে আট নারীকে আটক – বর্ণমালা টেলিভিশন

মিজানুর রহমান আজহারীর মাহফিলে স্বর্ণালংকার চুরির অভিযোগে আট নারীকে আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২১ 154 ভিউ
চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে স্বর্ণালংকার চুরির অভিযোগে আট নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশের তাফসির মাহফিল মাঠের আশপাশ থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-ঠিকানা জানা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রইস উদ্দীন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। সদর উপজেলার লালাপাড়ার একটি আম বাগানে এ তাফসির মাহফিলের আয়োজন করা হয়।এ মাহফিলের আয়োজন করে জাবালুন নুর ফাউন্ডেশন। এতে কয়েক লাখ মানুষের সমাগম হয়। পাবনা থেকে তাফসির শুনতে এসেছিলেন নাজমা বেগম। তিনি বলেন, ‌‌আমি বসে বয়ান শুনছিলাম। এসময় ৮-১০ নারী হঠাৎ আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। উঠে দেখি আমার গলার ১ ভরি ওজনের স্বর্ণালংকার নেই। ওসি মো. রইস উদ্দীন বলেন, মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে নারীদের বসার স্থান থেকে ৮ নারীকে আটক করা হয়েছে। এরা নারীদের গহনা চুরি ও চুরির চেষ্টা করছিলেন। মাহফিলের স্বেচ্ছাসেবকরা ওই নারীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নয়। বিভিন্ন জেলা থেকে তাফসির মাহফিলে এসেছিলেন তারা। এছাড়া বাইসাইকেলে লোহার রড বহনের দায়ে আরও এক কিশোরকে ধরে পুলিশে দেয় স্বেচ্ছাসেবকরা। ওসি বলেন, রাত সাড়ে ৮ টা পর্যন্ত আটকদের বিরুদ্ধে কেউ থানায় মামলা বা অভিযোগ দাখিল করেনি। মামলা বা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ৫১টি মোবাইল খোয়া যাওয়ায় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১৩ চুরির অভিযোগ পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ