মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন – বর্ণমালা টেলিভিশন

মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ December, ২০২৫ | ৬:৪৬ 139 ভিউ
মালয়েশিয়ায় সঞ্চয় স্কিম প্রভিডেন্ট ফান্ডে ১৩ লাখ বিদেশি কর্মী নিবন্ধন করেছেন। চলতি বছরের ১ অক্টোবর এ স্কিম কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬০ হাজার নিয়োগকর্তার মাধ্যমে ১৩ লাখ বিদেশি কর্মী নিবন্ধন করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। মালয়েশিয়ার কর্মী সঞ্চয় তহবিল (কেডব্লিউএসপি) বলছে, দায়িত্বশীল ও আইনানুগ নিয়োগকর্তাদের মধ্যে এটি এক ইতিবাচক সূচনা। তবে এখনো কিছু নিয়োগকর্তা বাধ্যতামূলক অবদান প্রদানে ব্যর্থ হচ্ছেন, যা তাদের বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ অবস্থায় কেডব্লিউএসপি বিদেশি কর্মীদের সুরক্ষা জোরদার ও আইন প্রয়োগ নিশ্চিত করতে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সঙ্গে একটি কৌশলগত নোট অব আন্ডারস্ট্যান্ডিং (এমওসি) স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার পুত্রজায়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক সমাবেশে স্বাক্ষরিত এই সমঝোতা নোটকে কেডব্লিউএসপি ১৯৯১ সালের আইনের বাস্তবায়ন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছে। কেডব্লিউএসপি জানায়, ইমিগ্রেশন ও কেডব্লিউএসপির মধ্যে সিস্টেম সমন্বয় কার্যকর হওয়ায় এখন উভয় সংস্থা আরও নির্ভরযোগ্য ও নিরাপদভাবে তথ্য বিনিময় করতে পারবে। এর মধ্যে রয়েছে অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) এবং মালয়েশিয়ায় কর্মসংস্থানের অনুমতিপ্রাপ্ত অন্যান্য বৈধ পাসসংক্রান্ত তথ্য। কেডব্লিউএসপির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সাযালিজা জাইনুদ্দিন বলেন, এই সহযোগিতা কর্মীদের পরিচয় যাচাই আরও শক্তিশালী করবে এবং বিদেশি কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া দ্রুততর করবে। তিনি বলেন, এটি বাধ্যতামূলক অবদান বাস্তবায়নে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করবে এবং এর কার্যকর প্রয়োগে বড় ভূমিকা রাখবে। সাযালিজা আরও জানান, ১ অক্টোবর ২০২৫ থেকে বাধ্যতামূলক অবদানের পূর্ণ প্রয়োগ শুরু হলে এই সমন্বিত ডেটা সিস্টেম যাচাই–বাছাই প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা